চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফিরে আসছে রাজনন্দিনী! জিতুর প্রাক্তন স্ত্রী হিসেবে দেখা যাবে কাকে?

ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার শুরু থেকেই চমক আর উত্তেজনার দোলাচলে রেখেছে দর্শকদের। নতুন নায়িকা শিরিন পালের সঙ্গে জীতু কমলের রসায়ন ইতিমধ্যেই মন জিতে নিয়েছে। পর পর পাটিপত্র থেকে আংটিবদল সবই দর্শকের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলছে। তবে টেলিপাড়া বলছে, আসল বিস্ময় এখনো বাকি আছে। গল্প নাকি এবার এক সম্পূর্ণ নতুন পথে মোড় নিতে চলেছে।

শোনা যাচ্ছে, বহুদিন ধরে আবছা দেখানো রাজনন্দিনী এবার নাকি জীবন্ত হয়ে ফিরবে পর্দায়। আর্য সিংহ রায়ের মৃতা স্ত্রীকে ঘিরেই যে রহস্যের জাল বিছানো হয়েছিল ধারাবাহিকের শুরুতে, তা এবার নতুন মাত্রা পেতে চলেছে। বিশেষ করে তার রহস্যমৃত্যু এবং অপর্ণার জন্মের মাঝে যে অদ্ভুত সম্পর্কের ইঙ্গিত বারবার ফুটে উঠেছে, তাতে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে। অনেকেরই অনুমান, অপর্ণাই হয়তো আগের জন্মের রাজনন্দিনী যার মৃত্যুর কিনারা খুঁজতেই এসেছে নতুন জীবনে।

এই রহস্যময় চরিত্রে নাকি দেখা মিলতে পারে অভিনেত্রী পায়েলের। ছোটপর্দায় তাকে শেষ দেখা গেছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিকে। ফের টেলিভিশনে তার নাম ভেসে উঠতেই অনুগামীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। সকাল থেকেই অভিনন্দন আর বার্তায় আপ্লুত হয়ে পড়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কমের সঙ্গে যোগাযোগ করতেই পায়েল জানালেন তার বিস্ময়ের কথা। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠেই একের পর এক ফোন পেয়ে হতবাক তিনি। ফ্যানপেজ থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীদের বার্তা তাকে অবাক করেছে। কারণ এই খবর সম্পর্কে তার নিজের কোনো ধারণাই ছিল না।

আরও পড়ুনঃ “আমার কাছে যদি প্রস্তাব আসে তাহলে আমি…”- সত্যিই কি এবার রাজনীতির মঞ্চে পা রাখছেন সোহিনী? কি বললেন অভিনেত্রী?

তবে অনুরাগীরা কিন্তু মানতে নারাজ। পায়েলও হাসিমুখে জানালেন, তিনি নিজেও চান রটনা যেন সত্যি হয়। যদি সত্যিই রাজনন্দিনীর চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তাহলে তার হাতে নতুন কাজ ধরা দেবে। আর দর্শকরা পাবে এক নতুন রহস্যময় অধ্যায় যার অপেক্ষায় রয়েছেন সবাই।

Back to top button