এত দিনের সব জল্পনা শেষ করে জন্মদিনেই শোভনের সাথে নিজের বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন খোদ স্বস্তিকা

একাধিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকাকে। শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে, এই পরিচালকের মাধ্যমে টলিপাড়া প্রথম কাজ তার। তিনি কখনও ডালি, কখনও রাধিকা, কখনও আবার ঝিলমিল। ব্যক্তিগত জীবনের জন্যেও অনেক সময় শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। তিনি স্বস্তিকা দত্ত। ২৩ এপ্রিল তাঁর জন্মদিন।
এই জন্মদিন উপলক্ষে এক সংবাদমাধ্যমের থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং একটি সাক্ষাৎকার নেওয়া হয় সেই সাক্ষাৎকারে তার জীবনের অনেক অজানা কথা জানালেন স্বস্তিকা। এই বছরের জন্মদিনটা রবিবার পড়ায় বেজায় খুশি অভিনেত্রী। কারণ রবিবার মানে ছুটির দিন তাই মা-বাবার সঙ্গে বেশ জমিয়ে সময় কাটাতে পারবেন তিনি। আর বিকেল হলেই বন্ধুদের সঙ্গে ডিনার। তবে অত্যন্ত ধূর্ততার সঙ্গে বয়স কত হলো সেই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
অভিনয় জীবনে তার বয়স কত হলো? জিজ্ঞাসা করায় তিনি বলেন নয় নয় করে প্রায় 11 বছর কাটিয়ে ফেলেছেন এই পেশায়। তিনি বললেন কোন একটা গণ্ডির মধ্যে নিজেকে কখনোই আবদ্ধ রাখতে চাননি তিনি। যেখানে যেভাবে সুযোগ পেয়েছেন সেখানেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। তার প্রথম ছবির প্রযোজক এসভিএফ আর পরিচালক রাজ চক্রবর্তী। তিনি কখনো ভাবেননি সিরিয়ালে অভিনয় করবেন বলে তবে যেহেতু অভিনয়ের সুযোগ পেয়েছেন তাই সেটা কি অনেক বড় সুযোগ হিসেবে জীবনে বাস্তবায়িত করেছেন।
পয়লা এপ্রিল ছিল জনপ্রিয় গায়ক শোভন অর্থাৎ স্বস্তিকার প্রেমিকের জন্মদিন। কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় সেই জন্মদিন উপলক্ষে কোন পোস্ট করতে দেখা যায়নি এর কারণ জানতে চাইলে স্বস্তিকা বলেন “আমি কোনদিনই জন্মদিনের কোন ছবি পোস্ট করে উইশ করিনি, কিন্তু ঠিক রাত বারোটাতেই উইশ করেছি।” কথা প্রসঙ্গে তিনি আরো জানান ইমোশনালি দেখতে গেলে জন্মদিনের দিন তাকে মিস করেছেন স্বস্তিকা, ঠিক যেমন করে শোভন তার নিজের জন্মদিনে স্বস্তিকাকে মিস করেছে।
শোভন স্বস্তিকার মাঝে কিছুদিন ধরেই চলছিল মান অভিমানের পর্ব দুজনার সোশ্যাল মিডিয়া দেখেই তা আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই। জানা গিয়েছিল শোভনের প্রাক্তন প্রেমিকা ইমন তাদের মাঝখানে কোনভাবে চলে আসায় তাদের মধ্যে ফেটল ধরে। তবে স্বস্তিকা ওপেনলি জানান তিনি শোভনকে আরো একটি সুযোগ দিতে চান। তবে এই সাক্ষাৎকারে স্বস্তিকা তার সাথে শোভনের বিচ্ছেদের প্রসঙ্গে সীলমোহর দিলেন। তিনি বললেন “যে যা খুশি লিখতে পারে। তবে এটা বলতে পারি, আমাদের দু’জনের মধ্যে কোনও তিক্ততা নেই। আমরা সম্পর্কটা শেষ করেছি হ্যাপি নোটে। এটা আমাদের যৌথ সিদ্ধান্ত। আমাদের নিজেদের মতো ভাল থাকতে দিন। ধন্যবাদ।” তিনি নিজেই জানালেন তারা দুজনে মিলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েই শেষ করেছেন নিজেদের সম্পর্ক।

