‘সাঁতার না জানলে তো ভেসে যাবে…’- জিতুর নতুন পোস্টে বিতর্কের ঝড়! দিতিপ্রিয়ার অবস্থা দেখে তাকে কটাক্ষ অভিনেতার?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে জিতু এবং দিতিপ্রিয়ার মনোমালিন্য এখন আর গোপন নয়। দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর অনেকেই ভেবেছিলেন ধারাবাহিকের জনপ্রিয়তা হয়তো কমে যাবে। কিন্তু দর্শকরা নতুন অপর্ণা শিরিনকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। ধারাবাহিকের টিআরপি আগের মতোই উঁচু অবস্থানে আছে, যা দেখে স্পষ্ট যে নায়িকা বদলালেও গল্পের প্রতি দর্শকদের আগ্রহ কমেনি।

দিতিপ্রিয়ার বিদায়ের পর থেকেই জীতু বারবার ইঙ্গিত করে এসেছেন যে তাঁর বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছিল। তিনি নিজের কাজেই মন দিয়েছিলেন এবং সেই কারণেই তিনি দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পেরেছেন। এবার অভিনেতা আরও একটি পোস্ট শেয়ার করেছেন যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সিংহের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি লিখেছেন, নদীকে গালাগালি করলে নদীর কিছুই যায় আসে না, নদী নিজের গতিতে বয়ে যায় এবং সাঁতার না জানলে সেই নদীই মানুষকে ভাসিয়ে নিয়ে যায়।

যদিও জীতু কারও নাম নেননি, কিন্তু অনেকেই মনে করছেন এই বক্তব্য দিতিপ্রিয়াকেই লক্ষ্য করে করা। যে সময় তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, তখন তাঁর ভাবমূর্তি নষ্ট হয়নি বরং তিনি আরও বেশি সমর্থন পেয়েছেন দর্শকদের কাছ থেকে। তাই তাঁর এই পোস্টকে অনেকেই প্রতীকী জবাব বলে ভাবছেন।

আরও পড়ুনঃ এই আর্য আসল আর্য নয়! ছদ্মবেশীর আসল পরিচয় ফাঁস! তাহলে কে এই আর্য সিংহ রায়?

অন্যদিকে, জীতু আগেই জানিয়ে দিয়েছেন যে এই ধারাবাহিকের পর তিনি আর কোনো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করবেন না। তিনি এখন ওয়েব সিরিজ এবং বড় পর্দায় কাজ করতে চান। ছোট পর্দা ছাড়ার এই সিদ্ধান্ত তাঁর ভক্তদের বেশ মন খারাপ করে দিয়েছে। তাঁরা প্রতিদিন অনুরোধ করছেন যাতে অভিনেতা মত পরিবর্তন করেন।

ভক্তদের আশা জীতুকে আবার টিভির পর্দায় দেখা যাবে। তবে তিনি দর্শকদের আবদার রাখবেন কি না, সেই সিদ্ধান্তই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তাঁর ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেটাই এখন দেখার।

Back to top button