‘এত বছর কাজ করছি, আজও আমার দিন আনি দিন খাই অবস্থা…’- ভালো কাজ করেও মিলছে না পর্যাপ্ত টাকা! চরম দুর্দশায় অভিনেতা প্রান্তিক ব্যানার্জি!

কলকাতার ছোটপর্দা এবং ছবির পরিচিত মুখ প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ফের খবরের শিরোনামে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পাশাপাশি তাঁর ক্যারিয়ার নিয়েও চলছে নানান আলোচনা। অঙ্কিতা চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য ভাঙার খবর সামনে আসার পর থেকেই আরও বেশি করে নজরে আসছেন তিনি। তবে আলোচনার কেন্দ্রে থেকেও কাজের পরিমাণ খুব বেশি নয় বলেই জানালেন এই অভিনেতা।

কাজের প্রসঙ্গে প্রান্তিক জানালেন, তিনি ইচ্ছে করে বাছাই করছেন এমনটা মোটেও নয়। হাতে বছরে পাঁচটা কাজ আসে, কখনও তিনটেও আসে। তিনি যেটুকু সুযোগ পান সেটুকুই করেন। তাঁর কথায়, অভিনয় পেশা কোনও নিয়মিত অফিসের কাজ নয়। একবার শুটিং করলেও সেই কাজ পর্দায় আসতে সময় লাগে অনেক মাস। তাছাড়া দর্শকদের নজরে আনতে বিভিন্ন জায়গায় প্রচার করতে হয়, যা তিনি করতে চান না।

এই প্রতিযোগিতার যুগে কম কাজ নিয়ে সংসার চালানো কতটা কঠিন সেই প্রশ্নের জবাবে প্রান্তিক স্পষ্ট জানালেন পরিস্থিতি মোটেও সহজ নয়। পারিশ্রমিক একবার হাতে পেলেই সেই অর্থ দিয়েই তাকে কয়েক মাস টিকে থাকতে হয়। তাঁর ভাষায়, এখনো অনেকটাই দিন আনি দিন খাই মানসিকতা নিয়ে চলতে হয়। ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখা দুষ্কর হয়ে দাঁড়ায় কারণ স্থায়ী আয় নেই।

আরও পড়ুনঃ ‘আমার অসুস্থ মাকে আমি চিকিৎসার টাকাটুকু পাঠাতে পারিনি…’- কেরিয়ারের মধ্যগগনে ছয় বছরের লম্বা বিরতির কারণ কি? মুখ খুললেন অভিনেত্রী অলিভিয়া!

কাজের সংখ্যা সীমিত হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর পর্দায় উপস্থিতিও কম। বড় ধারাবাহিক বা ছবিতে তাঁকে খুব একটা দেখা যায় না। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রান্তিক, অর্পণ ঘোষাল এবং অলিভিয়া সরকারের অভিনীত রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম ছবিটি। ছবিটি তাঁর ভক্তদের কাছে একরকম উপহারই বলা যায়।

প্রান্তিকের বক্তব্যে পরিষ্কার, তিনি নিজের মতো করেই কাজ করতে চান। প্রতিযোগিতা বা দৌড়ের অংশ হতে চান না। অনিশ্চয়তা এবং আয়ের টানাপোড়েন সত্ত্বেও তিনি বিশ্বাস রাখেন নিজের কাজে। তাঁর সোজাসাপ্টা মন্তব্য আবারও বুঝিয়ে দিল অভিনয় জগতের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে কঠিন বাস্তব।

Back to top button