‘সংসারের নামে আমরা ক’লঙ্ক’- শোভনকে নিয়ে বিস্ফোরক সোহিনী! তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন তারকা দম্পতি?

আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হইচই–এর নতুন সিরিজ ‘কর্ম ও কোর্মা’, যেখানে একসঙ্গে পর্দায় দেখা যাবে সোহিনী এবং ঋতাভরীকে। নারী–কেন্দ্রিক এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। নামের মধ্যেই ইঙ্গিত রয়েছে মানুষের কাজের পরিণতি আর অন্যায়ের শাস্তি দেওয়ার অদ্ভুত সব উপায় নিয়ে গল্প এগোবে। তারই প্রচারে এসে নিজের বিশ্বাস আর ব্যক্তিগত জীবনের এক মজার দিক সামনে আনলেন সোহিনী।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি গভীরভাবে কর্মে বিশ্বাসী। তাঁর মতে, মানুষের বর্তমান জীবনে যা ঘটে তা আগের কাজেরই প্রতিফলন। ঈশ্বরের প্রতি এই বিশ্বাস তাঁকে শক্তি দেয়, তাঁকে আরও স্থির করে। কিন্তু ‘কোর্মা’ শব্দটা শুনতেই হেসে উঠলেন তিনি। জানালেন, খেতে খুব একটা ভালোবাসেন না ঠিকই, তবে বাড়িতে কেউ এলেই রান্না করে খাওয়াতে দারুণ পছন্দ করেন। আর মজার ছলে বলে ফেললেন, শোভনের মাথা খাওয়া তাঁর প্রিয় খাওয়া। না হলে নাকি সংসারের নামে তারা দুজনই কলঙ্ক হয়ে যাবেন।
সোহিনী জানান, দুজনেই ব্যস্ত থাকলেও সময় পেলেই নাকি একে অপরকে জ্বালাতন করেন। এই ছোট ছোট খুনসুটির মধ্যেই নাকি লুকিয়ে থাকে সম্পর্কের প্রাণ। তাঁর কথায়, এই খেলাধুলা, ঝগড়া আর আদরই তাদের জীবনে প্রাণ এনে দেয়। তাই শোভনের মাথা খাওয়ার অভ্যাস তাঁর বেশ উপভোগ্য। এতে সম্পর্ক আরও মজবুত হয় বলে মনে করেন অভিনেত্রী।
তাদের এই মিষ্টি রসায়নের পেছনে দীর্ঘ একটা যাত্রা আছে। বহু ওঠাপড়ার পর ২০২৪ সালের ১৫ জুলাই সাত পাকে বাঁধা পড়েন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী। সারেগামাপা মঞ্চ থেকে খ্যাতি পাওয়া শোভন আগে ইমনের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা ভেঙে যাওয়ার পরই সোহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে এবং শেষে পরিণতি পায় বিয়েতে।
আরও পড়ুনঃ ‘বিয়ের আগের দিন অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিলাম!’ অতীত জীবনের ভয়ংকর ঘটনার কথা শেয়ার করলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী
অন্যদিকে সোহিনীর জীবনে আগেও ছিল রনজয় বিষ্ণু এবং অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। তবে অতীতকে পিছনে ফেলে, সব জটিলতা সরিয়ে আজ স্থির হয়েছেন তিনি। শোভনের হাত ধরে এগিয়ে চলার এই নতুন অধ্যায়ে তাঁরা দুজনেই খুঁজে পেয়েছেন এক নতুন সুখ আর সহজ সারল্য।

