বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে পাওলি? মুখ খুললেন অভিনেত্রী!

টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাওলি দাম ও তাঁর স্বামী অর্জুন দেবের সম্পর্ক নাকি আগের মতো নেই। ইন্ডাস্ট্রির আড্ডায় এমন কথাও রটেছিল যে তাঁরা নাকি আলাদা হওয়ার দিকেই এগোচ্ছেন। কারণ, পাওলির ব্যক্তিগত জীবনের কিছু ইঙ্গিত নাকি অনেকে লক্ষ্য করেছিলেন। তাই অনুরাগীদেরও মনে সন্দেহ বাড়ছিল প্রতি দিন।
৪ ডিসেম্বর ছিল পাওলি–অর্জুনের বিবাহবার্ষিকী। আর এই বিশেষ দিনটিই যেন সমস্ত গুঞ্জনে পূর্ণচ্ছেদ টানল। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেই পরিষ্কার বার্তা দিলেন অভিনেত্রী। ছবির সঙ্গে লিখলেন, “আট বছর পার, গুণে চলেছি”। তাঁর এই পোস্টে স্পষ্ট, সম্পর্ক নিয়ে যে গুজব ছড়িয়েছিল, তা একেবারেই সত্যি নয়।
অর্জুন দেবকে সাধারণত আলোচনার বাইরে দেখা যায়। তিনি টলিউডের কেউ নন, অসমের মানুষ এবং রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। যদিও বাঙালি, তবু দীর্ঘদিন কলকাতার বাইরে থাকেন। সান ফ্রান্সিসকোতে পড়াশোনা করেছেন। ২০১৪ সালে পাওলির সঙ্গে প্রথম দেখা, এরপর বন্ধুত্ব বাড়তে বাড়তেই প্রেমে রূপ নেয়। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন, সেই দিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও।
বিয়ের পর থেকেই দু’জনের জীবন চলে দুই শহরের মধ্যে। কখনও কলকাতা, কখনও বা গুয়াহাটি—এইভাবেই চলছে তাঁদের সংসার। কাজের ব্যস্ততা থাকলেও সম্পর্কের সমীকরণ যে এখনও অটুট, তা পাওলি নিজেই পরিষ্কার করে দিলেন বিবাহবার্ষিকীর ছবি ভাগ করে।
আরও পড়ুনঃ বাচ্চা বউ শ্রীময়ীর জন্য ইংরেজি ডিনার বানালেন বর কাঞ্চন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা দম্পতির আদুরে মুহূর্ত!
অভিনেত্রী হিসেবে পাওলি এখনো সমান গতিতে কাজ করে চলেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে তিনি ত্রৈলোক্যতারিণীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি দেশের প্রথম মহিলা সিরিয়াল কিলার হিসেবে পরিচিত। এই চরিত্রে তাঁর অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে দর্শকমহলে। সব মিলিয়ে, গুঞ্জন নয়, বরং কাজ আর সম্পর্ক—দুই দিকই সুন্দরভাবে সামলাচ্ছেন তিনি।

