যেমন কুকুর তার তেমন মুগুর! দ্বিতীয় বিয়ে করতেই রূপ খুলল কমলিনীর! অকৃতজ্ঞ বেইমান শাশুড়িকে মজা দেখাতে কড়া শর্তে বেঁধে দিল সে!

স্বতন্ত্রকে বিয়ে করার পর কমলিনির জীবনে শান্তির দেখা নেই। একের পর এক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে, আর তার বড় কারণ বুবলাইয়ের বউ বর্ষা। একসময় চুপচাপ সবকিছু মেনে নেওয়া কমলিনি এখন অনেক বদলে গেছে। নিজের বিপদে–আপদে আর চুপ করে থাকে না, প্রতিবাদ করতে শিখেছে। এই নতুন আত্মবিশ্বাসই দর্শকদের কাছে কমলিনিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ধারাবাহিক চিরসখা–র নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, স্বতন্ত্র বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছে। পরিবারে আনন্দের হাওয়া বইছে। কিন্তু স্বভাব মতোই কমলিনির প্রাক্তন শাশুড়ি পুরনো বিষয় টেনে এনে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে। ছেলের প্রসঙ্গ তুলতেই কমলিনির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বাড়িতে থাকতে হলে একটি নিয়ম মানতেই হবে।
কমলিনি শাশুড়িকে জানায়, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে তার ছেলের নাম আর উচ্চারণ করা যাবে না। যে মানুষটা কমলিনির জীবন একসময় সম্পূর্ণ ভেঙে দিয়েছিল, তার নাম বাড়িতে কেউ শুনতে চায় না। পরিবারও কমলিনির কথায় সমর্থন জানায়। সকলেই মনে করে, অতীতের সেই যন্ত্রণার স্মৃতি আর কেউ মনে করতে চায় না, তাই এই নিয়মই সঠিক।
এদিকে চলমান গল্পে দেখা যাচ্ছে, স্বতন্ত্র কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেই অতিথি কে, তা বাড়ির কেউই জানে না। তার প্রস্তুতিতে যে উত্তেজনা, তাতে স্পষ্ট বোঝা যায় অতিথিরা ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শকরাও অপেক্ষায় রয়েছে—আগামী পর্বে হয়তো সেই রহস্যের পর্দা উঠবে।
আরও পড়ুনঃ শ্যুটিং সেটে মায়ের উপস্থিতি! ফের নতুন বিতর্কে দিতিপ্রিয়া রায়! ‘ওকি অফিসেও মাকে নিয়ে যাবে?’- মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়!
অন্যদিকে কুরচির গল্পও ধীরে ধীরে এগোচ্ছে। স্বামীর বাড়িতে ফিরে ছেলে বিয়ের আনন্দে কুরচির সম্পর্কের নতুন শুরু হয়েছে। বহুদিন পরে কুরচির মুখে পুরনো হাসি ফিরে এসেছে। এই সুখের মুহূর্ত দেখে দর্শকরাও বেশ খুশি। চিরসখা–র গল্প যেমন পাল্টে যাচ্ছে, তেমনই চরিত্রগুলোর জীবনেও আসছে নতুন মোড়।

