অবশেষে শান্তি ফেরাল নতুন অপর্ণা! ‘জীবন থেকে সেই মানুষগুলোকে মুছে ফেলি…’- সমাজ মাধ্যমকে জিতু কমলের নতুন বার্তা!

কয়েকদিন ধরেই টলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয় ছিল চিরদিনই তুমি যে আমার–এর নেপথ্যের উত্তেজনা। দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের সম্পর্কের টানাপোড়েন, হঠাৎ জীতুর সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর, পরে আবার তাঁর প্রত্যাবর্তন এবং দিতিপ্রিয়ার প্রস্থান—সব মিলিয়ে চলছিল নানা জল্পনা। দর্শকরাও দিশাহারা হয়ে পড়েছিলেন এই ঘটনাপ্রবাহে। জীতুর ব্যক্তিগত চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছিল বারবার, যা তাঁকে বেশ চাপে ফেলেছিল বলে বোঝা যাচ্ছিল।

তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ধারাবাহিকে অপর্ণার চরিত্রে যুক্ত হয়েছেন নতুন মুখ শিরিন পাল। তাঁর আগমনে গল্পে যেমন নতুন মোড় এসেছে, তেমনই শুটিং ফ্লোরেও তৈরি হয়েছে একটু শান্ত পরিবেশ। তবু সোশ্যাল মিডিয়ায় জীতুর পোস্টগুলো স্পষ্টই জানিয়ে দিচ্ছে, গত কয়েকদিনের বিতর্ক তাঁকে গভীরভাবে আঘাত করেছে। এমনকি কয়েকদিন আগে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই ধারাবাহিকই হবে তাঁর শেষ ছোটপর্দার কাজ।

তার মধ্যেই জীতু পোস্ট করলেন একটি নতুন ভিডিয়ো, যেখানে রয়েছে ‘জোকার’ ছবির কিছু দৃশ্য এবং জোয়াকিন ফিনিক্সের সংলাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই ভাবনা তাঁর নিজের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলেছে। ভিডিয়োতে শোনা যাচ্ছে, কেউ তাঁকে কীভাবে বিচার করছে তা নিয়ে তিনি আর মাথা ঘামাতে চান না। কারণ তিনি জানেন তিনি কে এবং কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। জীবনে সমস্যা থাকবেই এবং হাসিমুখে সমস্যা সামলানোই তাঁর মতে জীবনযাপনের আসল শিল্প।

ভিডিয়োর শেষে একটি বার্তাই সবচেয়ে বেশি দাগ কাটে। জীতু জানান, তিনি নিজের শক্তি নষ্ট করতে চান না এবং প্রয়োজন হলে নিজের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন। সম্পর্ককে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা তিনি করেন না, বরং মন থেকে মুক্ত করে দিয়ে এগিয়ে যেতে পছন্দ করেন। তাঁর এই বক্তব্য অনেক অনুরাগীর মনে গভীর সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ ১ বছরের শিশু কৃষভিকে নোংরা ভাষায় কটাক্ষ! গর্জে উঠলেন শ্রীময়ী! ‘ আপনার মুখটাও অনেকটা…’- পাল্টা জবাব অভিনেত্রীর!

জীতুর পোস্টে ভরে গিয়েছে সমর্থনের বার্তায়। এক ভক্ত লিখেছেন, তিনি সব ঝড় মাথায় নিতে পারেন এবং তাঁরা সবসময় তাঁর পাশে থাকবেন। আরেকজন জানিয়েছেন, নেগেটিভিটি তাঁকে ছুঁতে পারবে না, কারণ তিনি নিজেই যথেষ্ট পজিটিভ। দর্শকদের মতে, জীতু ও দিতিপ্রিয়ার পর্দার কেমিস্ট্রি এখনো তাঁদের মুগ্ধ করছে এবং তাঁরা চান অভিনেতা নিজের মতো করে শান্তিতে কাজ চালিয়ে যান।

Back to top button