মুখে লেগে একগাল হাসি! দেখতে দেখতে ছ’মাস! কার মতন দেখতে হলো পরম-পিয়ার খুদে নিষাদ?

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর ঘরে ছোট্ট নিষাদের আগমন হয়েছিল ১ জুন। সেই দিন থেকেই যেন বদলে গিয়েছে তাঁদের জীবন। দেবীপক্ষে প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে এনে অনুরাগীদের চমকে দিয়েছিলেন এই জনপ্রিয় দম্পতি। আর দেখতে দেখতে সেই খুদেই পেরিয়ে ফেলল ছ’মাস। এই উপলক্ষে পিয়া ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিষাদের হাসিমাখা এক আদুরে ছবি, যেখানে লাল জামা পরে মায়ের কোলে বসে একগাল হাসিতে মন জয় করেছে সে।

কিছুদিন আগেই ২০২৬ সালের জন্য ছেলের প্রতি নিজের ইচ্ছেগুলোও শেয়ার করেছিলেন পিয়া। তিনি জানিয়েছিলেন, আগামী বছরে নিষাদকে ধীরে ধীরে শেখাবেন খাওয়া থেকে বসা, হামাগুড়ি দেওয়া থেকে প্রথম হাঁটা এবং প্রথম কথা বলা—সবকিছু। যদিও তিনি জানেন, এই শেখার চক্রটা একেবারে স্বাভাবিক নিয়মেই আসে, তবুও মা হিসেবে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে ছেলেকে পাশে থেকে পথ দেখাতে চান তিনি। সেই অনুভূতির কথাই আন্তরিকভাবে জানিয়েছিলেন অনুরাগীদের।

পরম–পিয়া দম্পতি ফেব্রুয়ারিতে প্রথম জানান, তাঁরা মা–বাবা হতে চলেছেন। তারপর জুনের সকালে আলো হয়ে আসে তাঁদের ছেলে নিষাদ। এই দম্পতির সম্পর্কের শুরু অনেক আগেই হলেও আইনি বিয়ে হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। প্রেম, বিশ্বাস আর নতুন দায়িত্ব—সব মিলিয়ে তাঁদের দাম্পত্যকে আরও দৃঢ় করেছে সন্তান আগমন।

নিষাদ এখন আর পাঁচটা শিশুর মতোই বড় হয়ে উঠছে ধীরে ধীরে। প্রতিটি দিন তার নতুন নতুন আবিষ্কারে ভরপুর। পিয়া জানেন, শিশুর শেখার নিজস্ব ছন্দ আছে। তাই অযথা চাপ নয়, বরং ভালোবাসা আর সামান্য দিশা দেখিয়ে জীবনের ভিতটাকে মজবুত করতে চান তিনি। সেই কারণেই ছেলের ছোট ছোট অগ্রগতির কথাও তিনি প্রায়ই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।

আরও পড়ুনঃ ‘এই বছর আমাকে একা দাঁড়াতে শিখিয়েছে… বুঝিয়েছে আমি কতটা একা!’- বছরের শেষে একলা অনামিকা! উদয়ের সঙ্গে দূরত্ব? সদ্য বিবাহিত জীবনে কিসের বিবাদ?

পুত্রসন্তানের আগমনের আগে পরমব্রত এবং পিয়া সিদ্ধান্ত নেন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে সরে এসে একটি বাড়িতে থাকবেন। তাঁদের ইচ্ছে ছিল, সন্তান যেন খোলামেলা পরিবেশে বড় হয়ে ওঠে। পাড়ার মাঠে বা পার্কে খেলতে পারে, আশেপাশের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারে। মা–বাবা তারকা হলেও সন্তান যেন অন্য সব শিশুর মতোই স্বাভাবিক, সুন্দর শৈশব পায়—এই ভাবনাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

Back to top button