ফুলকি শেষ হতেই নতুন চমক! নতুন শুরুর ইঙ্গিত দিলেন দিব্যাণী? নতুন ধারাবাহিকে পা রাখতে চলেছে ফুলকি? কবে আসছে এই নতুন মেগা?

আড়াই বছর ধরে দর্শকদের ভালবাসা কুড়িয়ে এবার পর্দা নামল ‘ফুলকি’ ধারাবাহিকের যাত্রায়। ২৯ তারিখে শেষ শুটিং সেরে আবেগে ভেসে গেলেন অভিনেত্রী দিব্যাণী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি জানালেন কেমন কাটল তাঁর প্রথম বড় সফর। অষ্টাদশী বয়সে শুরু হওয়া এই পথচলায় আজ তাঁর বয়স একুশ। এতদিনে অপরিমেয় স্মৃতি, অভিজ্ঞতা এবং দর্শকদের ভালবাসা আরও পরিণত করেছে তাঁকে।

দিব্যাণী লিখেছেন, ‘ফুলকি আমার জীবনের প্রথম পরিচয়। ৯০০ পর্বের এই যাত্রা আমার হৃদয়ের খুব কাছের। প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত কত স্বপ্ন দেখেছি, কত শিখেছি, কত ভালবাসা পেয়েছি।’ তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবার, সহকর্মী এবং পুরো টিমকে। সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানিয়েছেন সেই দর্শকদের প্রতি যাঁরা তাঁকে রাতারাতি ঘরের মেয়ে বানিয়ে দিয়েছেন।

ধারাবাহিকের আকস্মিক সমাপ্তি হলেও দিব্যাণীর পোস্টে স্পষ্ট এক নতুন উত্তেজনা। তিনি লিখেছেন, ‘প্রতিটি সফরের শেষ থাকে, কিন্তু শেষ মানেই নতুন শুরুর অপেক্ষা। আমি কথা দিচ্ছি, খুব শিগগিরই নতুন কিছু নিয়ে ফিরব। আরও বড় কিছু নিয়ে।’ তাঁর এই বাক্যেই যেন লুকিয়ে আছে সম্ভাবনার ইঙ্গিত, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত অনুরাগীরা।

জানা গিয়েছে, ছোটপর্দা আপাতত বিরতি নিচ্ছেন তিনি। ‘আজকাল’-কে দেওয়া সাক্ষাৎকারে দিব্যাণী বলেছিলেন, প্রথম ধারাবাহিক শেষের ঘোর থেকে বেরোতে কিছুটা সময় লাগবে। এত দীর্ঘদিন একটি চরিত্র বহন করার পর নিজেকে পুনর্গঠনের জন্য একটু বিরতি প্রয়োজন। তবে বড়পর্দায় তাঁর যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে দর্শক তাঁকে নতুন রূপে দেখতে পাবেন।

আরও পড়ুনঃ ‘শিশুকে তার মা ছাড়া কে ভাল সামলাবে?’- দিতিপ্রিয়াকে শিশু বলে কটাক্ষ! শুটিং সেটে মায়ের উপস্থিতি কতটা জরুরী! মুখ খুললেন টলি তারকা!

এদিকে ‘ফুলকি’-র স্লট পরিবর্তনের কারণে দ্রুত শেষ করা হয়েছে ধারাবাহিকটি। আগামী ৭ ডিসেম্বর শেষবার সম্প্রচার হবে পর্বটি। ৮ ডিসেম্বর থেকে সেই জায়গা নেবে নতুন সিরিয়াল ‘বেশ করেছি প্রেম করেছি’। সময় বদলে ‘জগদ্ধাত্রী’ যাবে সাড়ে ৭ টায়। সব মিলিয়ে টেলিভিশনে তৈরি হচ্ছে নতুন বিন্যাস। আর দিব্যাণীর বিদায়ের আবেগের মাঝেই ভেসে উঠছে নতুন শুরুর প্রতিশ্রুতি, যা তাঁর ভক্তদের আগামীর অপেক্ষায় আরও উৎসাহী করে তুলছে।

Back to top button