বয়স্ক মানেই পুরনো চিন্তাধারার এই চিন্তা ধারা বদলে দিচ্ছেন ডোডোর আম্মা আর মানিকের ঠাম্মা

স্টার জলসা, মেয়েবেলা, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজবেশিরভাগ ক্ষেত্রেই আমরা ধারাবাহিক গুলিতে বয়স্ক মহিলা যেমন দিদার ঠাকুমা চরিত্রগুলি সুসংস্কার আচ্ছন্ন চিন্তাভাবনা, নিজের সাথে যেটা হয়েছে পরবর্তী প্রজন্মের সাথে এটাই হতে হবে এমন একটি মানসিকতা, মেয়েদের ওপর একাধিক নিয়ম কানুন প্রভৃতি আরপ করার উদাহরণ পেয়ে থাকে। তাই এই পথ এর বাইরে গিয়ে একটু অন্যরকম ধ্যান-ধারণাযুক্ত মানুষকে দেখলে আমরা আনন্দ পাই।
স্টার জলসায় (Star Jalsha) পর্দায় সবেমাত্র শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল যার নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sriman Prithviraj)। আর পাঁচটা কুটকাচালীমূলক সিরিয়াল (Bengali Mega Serial) নয়, দর্শকদের মধ্যে যারা এতদিন ধরে নিখুঁত বিনোদনের অপেক্ষায় ছিলেন তাদের আশা পূরণ করল এই নতুন সিরিয়াল। এখানে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাটি নেই, নেই পরকীয়া। আছে দুই কিশোর-কিশোরীর দস্যিপনায় মোড়া ভালবাসার গল্প।
স্টার জলসার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’। অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিকটি বিশেষ উপভোগ করছেন দর্শকেরা। ধারাবাহিকে প্রত্যেকটি চরিত্র খুব প্রাণবন্ত। ধারাবাহিকটির মূল বিষয়বস্তু হল মেয়েরাই মেয়েদের শত্রু। ধারাবাহিকের ট্যাগ লাইন অনুসারে এগোচ্ছে গল্প। প্রধানত এই দুই ধারাবাহিকের দুই চরিত্রর বুঝতে মানসিকতার পরিচয় দিতে চলেছি আজ।
আর তেমনটাই দেখা গেল স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলা এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিক। এই দুই ধারাবাহিকে নির্ঝরের ঠাকুমা এবং পৃথ্বীরাজের ঠাকুমা এই দুই মহিলার সুস্থ এবং সুন্দর মানসিকতার পরিচয় পেয়ে মুগ্ধ দর্শক মহল। এ দিনের পর্ব গুলিতে তাদের পাশে দাঁড়ানো দেখে আনন্দ পাচ্ছেন দর্শকরা। একদিকে ভুল বোঝার জন্য ভুল ভাবার জন্য পরিবারের সবথেকে প্রৌঢ় সদস্য হওয়া সত্বেও নির্দ্বিধায় সবার সামনে ক্ষমা চেয়ে নিতে পিছপা হলেন না নির্ঝরের ঠাকুরমা। অন্যদিকে নিজের বউয়ের বিরুদ্ধে গিয়ে নাটবউয়ের জন্য নিজের আওয়াজ তুললেন পৃথ্বীরাজের ঠাকুমা।
প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে এরা একেবারে অন্য এক ধারণার পরিচয় দিয়েছেন নিজেদের অভিনয়ের মাধ্যমে। নিজেদের বউরা যেখানে পুরনো প্রথা কে মেনে চলতে পছন্দ করে সেখানে এনাদের মুক্ত চিন্তাভাবনা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসিকতা সত্যি অকল্পনীয়।

