‘শিশুকে তার মা ছাড়া কে ভাল সামলাবে?’- দিতিপ্রিয়াকে শিশু বলে কটাক্ষ! শুটিং সেটে মায়ের উপস্থিতি কতটা জরুরী! মুখ খুললেন টলি তারকা!

টলিউডে দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলকে ঘিরে চলমান বিতর্কে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন—প্রাপ্তবয়স্ক শিল্পীর সঙ্গে মা বা অভিভাবকের উপস্থিতি কি সত্যিই প্রয়োজনীয়? স্টুডিয়োপাড়ার একাংশের দাবি, দিতিপ্রিয়ার সাম্প্রতিক আচরণের নেপথ্যে তাঁর মায়ের প্রভাব রয়েছে। এই মন্তব্য ঘিরে শিল্পী এবং পরিচালকদের মধ্যে মতবিরোধ স্পষ্ট। অনেকেই মনে করছেন, অভিভাবক সঙ্গে থাকলে কখনো সুবিধা আবার কখনো সমস্যা সৃষ্টি হতে পারে।
শিশুশিল্পীদের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একদম আলাদা। ছোটদের নিরাপত্তা এবং দেখাশোনার দায়িত্বে অভিভাবক থাকা বাধ্যতামূলক। বহু জনপ্রিয় শিল্পী ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে সেটে গিয়েছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন জানালেন, অভিভাবক থাকা মানেই কোনো নজরদারি নয়। বরং প্রয়োজনের সময়ে তাঁর মা পর্দার আড়ালে আবেগ সামলে দিয়েছেন, বোঝাতে পেরেছেন। তবে তিনি এটাও স্বীকার করেন, কিছু ক্ষেত্রে অভিভাবকের অতিরিক্ত হস্তক্ষেপ সমস্যার কারণ হতে পারে।
পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসও একই মত প্রকাশ করেছেন। তাঁর কথায়, শিল্পী অনেক সময় সেক্রেটারি বা বাউন্সার নিয়ে আসেন, সেক্ষেত্রেও সমান সমস্যা তৈরি হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘নেতাজি’ ধারাবাহিকের শুটিং চলাকালীন অঙ্কিত মজুমদারের মা নিয়মিত স্টুডিয়োতে থাকতেন, কিন্তু কখনই ফ্লোরে ঢুকতেন না কারণ তাঁর উপস্থিতিতে ছেলেটি অস্বস্তি বোধ করত। তাঁর মতে, অভিভাবক উপস্থিত থাকলে সমস্যা নয়, বরং তাঁদের আচরণই নির্ধারণ করে সেটে কাজের গতি ব্যাহত হবে কি না।
অন্যদিকে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ের মা সংযুক্তা মনে করেন, মেয়ে যদি সারা সময় অভিভাবকের উপর নির্ভর করে থাকে তবে নিজের সিদ্ধান্ত নিতে শিখবে কীভাবে? তাই তিনি চান মেয়েটি তার নিজস্ব জায়গা তৈরি করুক, নিজের মতো করে সম্পর্ক ও কাজ সামলাতে শিখুক। এই যুক্তিকে অনেকে যথেষ্ট বাস্তবসম্মত বলেই মনে করছেন।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর স্মরণসভায় হাসির পাত্র হয়ে হাজির করণ জোহর! ‘জোকারের মতন আচরণ!’- ক্ষোভে ফেটে পড়লো দর্শক!
লেখিকা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় অবশ্য বিষয়টি নিয়ে আরও কঠোর মত প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, কর্মক্ষেত্রে যাঁরা চাকরি করেন তাঁরা কি তাঁদের মাকে সঙ্গে নিয়ে যান? তাহলে শুধু অভিনয় জগতেই তা হবে কেন? শিশু হলে অভিভাবক প্রয়োজন, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক শিল্পীর সারা সময় অভিভাবক সঙ্গে থাকা তিনি কোনোভাবেই সমর্থন করতে পারেন না। বিতর্ক চললেও দিতিপ্রিয়া বা তাঁর মায়ের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

