ধর্মেন্দ্রর স্মরণসভায় হাসির পাত্র হয়ে হাজির করণ জোহর! ‘জোকারের মতন আচরণ!’- ক্ষোভে ফেটে পড়লো দর্শক!

নতুন করে নেটমাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে করণ জোহর। বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন ২৪ নভেম্বর। তাঁকে স্মরণ করতে সানি ও ববি দেওল মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে আয়োজন করেন বিশেষ স্মরণসভা। সেখানে বলিউডের সব তারকা হাজির থাকলেও নজর কাড়লেন করণ—তাও কিন্তু ভালো কারণে নয়।

স্মরণসভায় পৌঁছনোর সময় গাড়ির ভিতরে বসেই ফোনে কথা বলতে বলতে হাসতে দেখা যায় করণকে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, “নির্লজ্জের মতো হাসছে!”, কেউ আবার কটাক্ষ ছুড়েছেন—“দেখে মনে হয় না, সে কারও স্মরণসভায় যাচ্ছে!”, আরও কেউ বলেছেন, “এই জোকাররা কখন কীভাবে আচরণ করতে হয় জানেই না!”

বলিউডে স্বজনপোষণের অন্যতম মুখ হিসেবে করণকে প্রায়ই ট্রোলের শিকার হতে হয়। তাই এই ঘটনায় প্রতিক্রিয়াও অপ্রত্যাশিত ছিল না। তবে ধর্মেন্দ্রর স্মরণসভায় ‘অশোভন’ আচরণের অভিযোগ ওঠার পর এখনও পর্যন্ত এক শব্দও বলেননি করণ জোহর। তাঁর নীরবতা নিয়েও নেটমাধ্যমে চলছে আলোচনা।

অন্যদিকে, স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর, তাঁর দুই মেয়ে অজিতা ও বিজয়েতা। পাশাপাশি ছিলেন সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খান, ঐশ্বর্য রাই বচ্চন, জ্যাকি শ্রফ, শাবানা আজমি, রেখা থেকে সিদ্ধার্থ মালহোত্রা—এক লম্বা নামের তালিকা। অনুষ্ঠানটি ঘিরে একের পর এক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ প্রেম ছিল অটুট! তবু কেন একসঙ্গে থাকেননি ধর্মেন্দ্র-হেমা? দুই মেয়ের জন্মের সময় কোন কাণ্ড ঘটিয়েছিলেন ধর্মেন্দ্র?

এই স্মরণসভায় হেমা মালিনির অনুপস্থিতি আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। কেন তিনি এলেন না, তা নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তার মধ্যেই করণের এই ‘হাসির মুহূর্ত’ সমস্ত আলো কেড়ে নিয়েছে — আর সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছে নতুন বিতর্ক।

 

View this post on Instagram

 

A post shared by CELEBAFFAIR (@celebaffair_official)

Back to top button