নিজের সংসার বাঁচাতে এক কঠিন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী প্রীতি, তার এই সিদ্ধান্তে হতাশ ভক্তরা

টলি বা টেলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে। টেলিপাড়ায় হঠাৎ শোনা গেল, আরও এক তারকা জুটির আলাদা থাকার কথা। এবার সম্পর্কে ফাটল ধরল টেলি অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumder) ও প্রীতি বিশ্বাসের (Prity Biswas)?

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। বর্তমানে মুখ্য চরিত্র শংকরের ভূমিকায় ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের অভিনয় করছেন রাহুল। অন্যদিকে প্রীতিকে দেখা যাচ্ছিল ‘বালিঝড়’ ধারাবাহিকে।

গ্যাংটকে ‘রংরুট’ ফিল্মের শ্যুটিং সেটে রাত তিনটের সময় রাহুল মেসেজের মাধ্যমে নিজের মনের কথা বলেছিলেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই নাকি যে সেখানে ভূমিকম্প হয়।প্রীতি জানান, তখন বলেছিলাম, ‘দেখলি, এমন প্রপোজ করলি যে ভূমিকম্প হয়ে গেল।’ এমন একটি মিষ্টি সম্পর্কেই এবার ফাটল ধরেছে এমনটাই খবর মিলছে।

ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ রাহুল ও প্রীতি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা মেলে দু’জনের নানা মিষ্টি মুহূর্ত। ছবি, ভিডিও বা রিলস, নেটিজেন- ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন জুটি। কিছুদিন আগে দু’জনে নতুন ব্যবসাও শুরু করেছেন। তাহলে হঠাৎ কী হল? নিজের সেই ভেঙে যাওয়া সংসারটিকে বাঁচাতে এবার একটি বড়সড়ো পদক্ষেপ নিয়েছেন প্রীতি। সোশ্যাল মিডিয়ায় আর তেমন একটিভ থাকবে না তিনি। যদিও এখনো অব্দি তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছবি ভিডিও প্রভৃতি পোস্ট হতে দেখা যাচ্ছে।

Bengali television, Star Jalsha, Rahul majumder, Priti Biswas, প্রীতি বিশ্বাস, রাহুল মজুমদার, স্টার জলসা, বাংলা সিরিয়াল

যদিও বিচ্ছেদের খবরটি ভুয়ো বলে উড়য়ে দিয়েছেন টেলি জুটি। রাহুলকে এই নিয়ে প্রশ্ন করায় তিনি স্পষ্টভাবেই জানান এই সমস্ত গুজব তাদের মধ্যে কোন সমস্যা নেই। তার আগেও ভালো ছিলেন এবং এখনো ভালো আছেন। কিন্তু ভক্তরা একথা মানতে নারাজ। তাদের মতে যা কিছু রটে তার কিছু অংশ তো অবশ্যই ঘটে।

Back to top button