আট বছরের অন্ধকার জীবন পেরিয়ে অবশেষে আলোর পথে! মা’দক ছাড়তে বহু বছরের লড়াই! এবার এক অন্য রূপে হানি সিং!

ইয়ো ইয়ো হানি সিং—ভারতের অন্যতম জনপ্রিয় র্যাপার। কেরিয়ারের নানা উত্থান-পতনের পর আবার আলোচনায় তিনি। ২০১৫ সালে ‘ওয়ান বটল ডাউন’ মুক্তির পর লম্বা বিরতি নেন, আর ২০১৮-তে ঘোষণা করেন কামব্যাক অ্যালবাম। তবে সত্যিকারে ছন্দে ফিরতে তাঁর সময় লেগেছে আরও বহু বছর। এখন ২০২৪-এ এসে তাঁর কেরিয়ার আবার তুঙ্গে, কিন্তু এর আড়ালে লুকোনো ছিল দীর্ঘ লড়াই।
সম্প্রতি হানি সিং নিজেই জানালেন, তিনি ২০১৪ সালেই মাদক ছেড়ে দেন। কিন্তু শরীর-মন সম্পূর্ণ সুস্থ হতে তাঁর লেগেছে পুরো ৮ বছর। অর্থাৎ ২০২২ পর্যন্ত তিনি ছিলেন অস্থিরতা ও সংকটের মধ্যে। এতদিন পর খোলামেলা ভাবে নিজের অতীতের ভুল স্বীকার করে তিনি জানান, এই অভ্যাস তাঁকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। মিলিওনেয়ার ইন্ডিয়া ট্যুরের প্রস্তুতির মাঝেই তিনি এই লড়াইয়ের কথা প্রকাশ্যে আনেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদক তাঁকে অজান্তেই জীবনের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছিল। তার প্রভাব পড়েছিল শারীরিক, মানসিক এবং ব্যক্তিগত সম্পর্কে। তিনি সতর্ক করেন তরুণদের—মাদক ধীরে ধীরে ক্ষতি করে, এবং তা টের পাওয়া যায় অনেক দেরিতে। নিজের ভুলের জন্য আজ অনুতাপ রয়েছে তাঁর কণ্ঠে, তাই এই বার্তা ছড়িয়ে দিতে চান আরও জোরদারভাবে।
হানি সিং আরও জানান, তাঁর আসক্তির প্রভাব পড়েছিল দাম্পত্য জীবনেও। স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে সম্পর্ক তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে পুরনো এক সাক্ষাৎকারেই স্বীকার করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের এই ধাক্কাও তাঁর জীবনে বড় পরিবর্তন এনে দেয়। নিজেকে ফিরে পেতে তাঁকে পার করতে হয়েছে অসংখ্য কঠিন দিন।
আরও পড়ুনঃ প্রাপ্তবয়স্ক ছেলে থাকতেও ধর্ম বদলে হেমাকে বিয়ে! ধর্মেন্দ্রর এমন কাণ্ডে কি ঘটিয়েছিলেন প্রথম স্ত্রী কৌর?
এদিকে ঘোষণা হয়েছে তাঁর নতুন গ্লোবাল ট্যুরের। অনেকেই বলছেন—এটাই হানি সিংয়ের কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী প্রত্যাবর্তন। তিনি এখন আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী এবং সবচেয়ে বড় কথা, মাদকমুক্ত। তাই নিজের অভিজ্ঞতা থেকেই আজ তিনি চান তরুণ প্রজন্ম ভুল পথে না হাঁটুক।

