প্রাপ্তবয়স্ক ছেলে থাকতেও ধর্ম বদলে হেমাকে বিয়ে! ধর্মেন্দ্রর এমন কাণ্ডে কি ঘটিয়েছিলেন প্রথম স্ত্রী কৌর?

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন ২৪ নভেম্বর। বয়স হয়েছিল ৮৯ বছর। ডিসেম্বরের ৮ তারিখে তাঁর ৯০তম জন্মদিনের আগেই বিদায় নিলেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হয়। সেই সময় সানি, ববি, অজিতা এবং বিজেতা বাবার পাশ থেকে এক মুহূর্তও সরেননি। তবে দুজন সৎকন্যা এষা এবং অহনা সেই শেষ মুহূর্তে বাবার কাছে পৌঁছতে পারেননি।
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং চার সন্তান থাকা সত্ত্বেও অভিনেতা হেমা মালিনির প্রেমে পড়ে যান। সেই সময় নানা গুজব রটে যে ধর্ম বদলে ইসলাম গ্রহণ করে নিকাহ করেছিলেন তাঁরা। যদিও এ বিষয়ে কখনোই স্পষ্ট মন্তব্য করেননি দুজনের কেউই। কিন্তু এটুকু সত্য যে হেমা কখনোই ধর্মেন্দ্রর পৈত্রিক বাড়িতে থাকেননি। আলাদা বাড়িতে থাকলেও অভিনেতা মাঝেমধ্যে তাঁর কাছে যেতেন, সময় কাটাতেন, আবার ফিরে যেতেন প্রথম পরিবারের কাছে।
শুধু ভালোবাসার টানেই লড়াই করে এই সম্পর্ককে বেছে নিয়েছিলেন হেমা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ধর্মেন্দ্রর কাছ থেকে কোনো অর্থ বা সম্পত্তি চান না। শুধু চাই তাঁদের সম্পর্কের মর্যাদা এবং সিঁদুরের অধিকার। অন্যদিকে প্রকাশ কৌর কখনোই প্রকাশ্যে হেমা সম্পর্কে কটু মন্তব্য করেননি। বরং কেউ তাঁর নামে কিছু বললে প্রতিবাদ করতেন। পুরনো এক সাক্ষাৎকারে প্রকাশ জানিয়েছিলেন যে হেমার সৌন্দর্যের সামনে যে কোনও পুরুষই মুগ্ধ হবেন এবং সেটি তিনি বুঝতে পারেন।
প্রকাশ আরও বলেছিলেন, ধর্মেন্দ্র আদর্শ স্বামী না হলেও তিনি অসাধারণ বাবা। সন্তানদের প্রতি তাঁর দায়িত্ববোধ নিয়ে কখনো অভিযোগ করার জায়গা নেই। তবে কথায় পরিষ্কার করেছিলেন, তিনি হেমার জায়গায় থাকলে এই বিয়ে করতেন না। আরেকটি বিষয় নজর কাড়ে, ধর্মেন্দ্রকে বিয়ের পর প্রকাশ এবং হেমা আর কখনো মুখোমুখি হননি। বিয়ের আগে কিছু অনুষ্ঠানে তাঁদের দেখা হলেও পরবর্তীতে তাঁরা একে অন্যকে এড়িয়ে গেছেন।
ঘোষণা হওয়ার ২-৩ দিন আগেই মৃ’ত্যু হয়েছিল ধর্মেন্দ্রর! অভিনেতার মৃ’ত্যু নিয়ে নতুন দাবি! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!
ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। তবে তাঁর পারিবারিক জীবনের অজানা অধ্যায় আবারও সামনে আসছে নানা স্মৃতি এবং পুরনো সাক্ষাৎকারে। তাঁর দুই পরিবার আজও তাঁকে একই ভালোবাসা এবং শ্রদ্ধায় স্মরণ সিনেমা

