ঘোষণা হওয়ার ২-৩ দিন আগেই মৃ’ত্যু হয়েছিল ধর্মেন্দ্রর! অভিনেতার মৃ’ত্যু নিয়ে নতুন দাবি! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

২৪ নভেম্বর ভারতের বিনোদন দুনিয়ায় নেমে আসে গভীর শোক। বলিউডের প্রিয় ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত এক মাস ধরেই প্রবীণ অভিনেতা অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। এর মাঝেই ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর গুজব, যা পরে ভুল প্রমাণিত হয়। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেও চলছিল চিকিৎসা আর সবাই আশা করছিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু হঠাৎই ২৪ তারিখ সকালে পরিস্থিতি বদলে যায়।

সেদিন সকাল থেকেই ধর্মেন্দ্রর বাসভবনের সামনে বাড়তে থাকে নিরাপত্তা। পাশাপাশি ভিলে পার্ল শ্মশান ঘাটেও জোরদার প্রস্তুতি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় দেওল পরিবার। একটি অ্যাম্বুলেন্সে আনা হয় অভিনেতার দেহ। সবকিছুই যেন দ্রুত, নীরব আর কিছুটা রহস্যময়ভাবে ঘটে যায়। ঠিক কোন সময়ে তাঁর মৃত্যু হয়েছে বা চিকিৎসকের পক্ষ থেকে কী জানানো হয়েছিল— এসব প্রশ্নের স্পষ্ট উত্তর তখনও পাওয়া যায়নি।

এরই মধ্যে সামনে আসে বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্তের দাবি। তিনি জানান, ধর্মেন্দ্র আসলে ২৪ তারিখের আগেই দু-তিন দিন আগে প্রয়াত হয়েছিলেন। রাখির কথায়, তাঁকে বহু লোক এই খবর জানিয়েছিল এবং এমনকি তাঁর স্বপ্নেও নাকি এসেছিলেন অভিনেতা। রাখি দাবি করেন, হাসপাতালের কিছু কর্মীও একই কথা জানিয়েছেন তাঁকে। তাঁর এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়।

রাখি আরও জানান, কিংবদন্তি অভিনেতার মৃত্যু তাঁকে ভীষণভাবে আঘাত করেছে। তাঁর মতে, ধর্মেন্দ্র শুধু ভারতেরই নয়, সারা বিশ্বের প্রিয় অভিনেতা ছিলেন। তবুও অনুরাগীরা শেষবারের মতো তাঁকে দেখতে না পারায় তিনি অত্যন্ত দুঃখিত। তাঁর কথায়, ভক্তদের সেই বঞ্চনা মেনে নেওয়া কঠিন।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট চমক! গুরুত্বপূর্ণ ভূমিকায় টেলিভিশনের পর্দায় শ্রীময়ী চট্টরাজ! কোন ধারাবাহিকে কোন চরিত্রে ফিরছেন অভিনেত্রী?

তবে রাখির দাবি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই এটিকে ভিত্তিহীন বলছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন— যদি সবকিছু স্বাভাবিকভাবেই ঘটে থাকে, তবে এত গোপনীয়তা কেন ছিল? সত্যিই কি কোনও তথ্য আড়াল করা হয়েছিল, নাকি সবটাই গুজব? সোশ্যাল মিডিয়া এখন সেই বিতর্কেই সরগরম।

Back to top button