পুনর্জন্ম হচ্ছে গুড্ডি আর অনুজের, নতুন জন্মে মিল হবে তাদের! ফাঁস হলো গুড্ডি অনুজের নতুন লুক

গুড্ডি ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে এক বড় টুইস্ট। গল্পের নির্মাতারা শুরু করতে চলেছে গুড্ডি ধারাবাহিকের একটি নতুন অধ্যায়। যেখানে গল্পটি নেবে একটি নতুন মোড়। গল্প আবার একটি বড়সড় লিপ নিতে চলেছে। এরপর দর্শকের জন্য চমক হল, নতুন অবতারে খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে অনুজ। গল্প সূত্রে মারা যায় অনুজ কিন্তু এবার মরে গিয়ে আবার নাকি ফিরতে চলেছে অনুজ। এমনটাই শোনা যাচ্ছে সূত্রের খবরে। যদিও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। তবে অনুজের আবার পরে ধারাবাহিকে ফিরে আসা নিয়ে বেশ উত্তেজিত ভক্তরা।

প্রথমদিকে উত্তেজনা তৈরি করলেও পরবর্তীকালে মানুষকে সেই থ্রিল দিতে পারেনি গুড্ডি। গল্প এমন ভাবে এগিয়েছে এত অদ্ভুতভাবে ছন্নছাড়া হয়ে গেছে সবকিছু যে শেষে গুছিয়ে ওঠা সম্ভব হয়নি নির্মাতাদের। ফলে একটা অসম্পূর্ণ কাহিনী সৃষ্টি হয়েছে। যা একেবারেই পছন্দ করেনি দর্শকরা। তার মাঝে রনজয় অর্থাৎ গল্পের নায়ক অনুজের মারা যাওয়াকে একদমই নিতে পারেননি তারা। একই তো গল্পটা একটা বিচ্ছিরি ট্রাকে এগোচ্ছিল তার উপরে হঠাৎ করে মিল না হয়েই নায়কের মৃত্যু! যা টিআরপিতে আরো নামিয়ে দিয়েছিল ধারাবাহিককে।

সম্প্রতি জানা গিয়েছে, গুড্ডি ধারাবাহিকে নেওয়া হবে একটি দীর্ঘ সময়ের লিপ। আর এখানে বড় হয়ে যাবে পুবলু। বয়স হয়ে যাবে গুড্ডি ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের। আর এই পুবলু চরিত্রের হাত ধরেই অর্থাৎ পুবলু হয়ে ফিরে আসবে গল্পের নায়ক রনজয়। তাই এই মুহূর্তে এই ধারাবাহিক থেকে ছুটি পানি তিনি। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে পুবলুর বড় বেলা আর রণজয়ের পুবলু হয়ে ফিরে আসা।

খুব তাড়াতাড়ি সবার মত বড় হয়ে যাবে অর্থাৎ বয়স বেড়ে যাবে পুবলুর। আর এই পুবলুর বড় বেলার চরিত্রেই ধারাবাহিকে পুনরায় প্রবেশ করবে অনুজ। আশা করা হচ্ছে এরপর গুড্ডি ধারাবাহিকের প্রতি আগ্রহী হবেন দর্শকরা। ধারাবাহিক থেকে বাদ পড়ছেন না গল্পের নায়ক। এখনো তার ছুটি নেই। কারণ মাঝপথেই অনুজের চলে যাওয়া স্বাভাবিকভাবে নিতে পারেনি দর্শকমহল।

এ তো হল অনুজের ফিরে আসা তাহলে গুড্ডির কি হবে? অনুজের বড় হতে হতে তো গুড্ডি বুড়ি হয়ে যাবে। এখানেও রয়েছে টুইস্ট। জানা যাচ্ছে রেশমি চরিত্রটি বড় হলে প্রেম হবে পুবলু আর রেশমির। আর রেশমির বড় বয়সের চরিত্রে ফিরবে শ্যমপ্তি। আর এভাবেই মিল হবে গুড্ডি অনুজের। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো খবর মেলেনি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে, তবে ধারণা করা হচ্ছে এমন ভাবেই এগোবে ধারাবাহিক।

Back to top button