‘স্বপ্নে এসে জানালেন মৃ’ত্যু!’ ধর্মেন্দ্রকে নিয়ে রসিকতা? রাখির মন্তব্যে তীব্র ক্ষোভ! ভক্তদের রোষে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া!

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর মৃত্যু ঘিরে যখন সমগ্র শিল্পী দুনিয়া শোকে ডুবে, ঠিক সেই সময়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন রাখি সাওয়ান্ত। মুম্বইয়ের এক অনুষ্ঠানে ধর্মেন্দ্রর প্রয়াণ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এমন মন্তব্য করেন রাখি, যা মুহূর্তে নেটদুনিয়ায় ক্ষোভ ছড়ায়। অনেকেই তাঁকে ‘অসংবেদনশীল’ বলে সমালোচনা করছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাখি বলেন, “ধর্মেন্দ্রজির মৃত্যু তো ২–৩ দিন আগেই হয়েছে। এখন তো নাটক করা হচ্ছে।” এই মন্তব্য শুনে উপস্থিত পাপারাৎজিরা হতবাক হয়ে যান। তারা পাল্টা জিজ্ঞেস করলে রাখি দাবি করেন, অনেকেই তাঁকে জানিয়েছেন এবং ধর্মেন্দ্র নিজেই নাকি তাঁর স্বপ্নে এসে মৃত্যুর খবর দিয়েছেন। এমনকি হাসপাতালের ডাক্তাররাও তাঁকে নাকি বলেছেন।

যদিও পরে রাখি কিছুটা নরম সুরে ভক্তদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শেষকৃত্যের সময় ভক্তদের প্রিয় অভিনেতাকে শেষবার দেখে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যা তাঁকে কষ্ট দিয়েছে। ধর্মেন্দ্রকে তিনি ‘বিশ্বব্যাপী সুপারস্টার’ এবং নিজের জীবনের ‘হিরো’ বলেও বর্ণনা করেন। কিন্তু ততক্ষণে তাঁর আগের মন্তব্য তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

রাখির মন্তব্যে ক্ষুব্ধ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “বোন, সানি দেওলকে অন্তত ভয় পান।” আরেকজন বলেন, “আড়াই কেজি ওজনের হাত যদি পড়ে, ওঠার শক্তি থাকবে না।” নেটিজেনদের মতে, এমন সংবেদনশীল সময়ে রাখির বক্তব্য আরও কষ্টদায়ক ও অপ্রাসঙ্গিক।

আরও পড়ুনঃ ‘জিতুর সঙ্গে ওইভাবে রোম্যান্টিক সিনে…অস্বস্তি!’- নতুন অপর্ণার চরিত্র কেমন লাগছে তাঁর? মুখ খুললেন অভিনেত্রী!

উল্লেখ্য, ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরিবার তাঁকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু শ্বাসকষ্ট বেড়ে গেলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমন পরিস্থিতিতে অযাচিত মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা ভক্তদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয় এবং অসম্মানজনক’ বলেই ধরা পড়ছে।

Back to top button