‘লিপস্টিক বা জামা নারীদের হে’নস্থার জন্য দায়ী নয়’- স্পষ্ট জানালেন ঐশ্বর্য রাই বচ্চন! মমতা শঙ্করের নিচু মানসিকতার মোক্ষম জবাব দিলেন তিনি! দাবি দর্শকদের!

রাস্তায় প্রতিদিন অসংখ্য নারী যে হেনস্থার মুখোমুখি হন, তা নিয়ে খোলাখুলি মত দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি জানালেন—এই সমস্যার দায় কোনওভাবেই নারীর পোশাক, মেকআপ, লিপস্টিক বা ব্যক্তিগত পছন্দের উপর চাপানো উচিত নয়। নিজের মত প্রকাশে বরাবরের মতোই অকপট ছিলেন তিনি।
এক জনপ্রিয় ব্র্যান্ডের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন ঐশ্বর্য। এক দশকেরও বেশি সময় ধরে ব্র্যান্ডটির মুখ হয়ে থাকা অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অনুরোধ জানান—স্ট্রিট হ্যারাসমেন্ট দেখলে বা মুখোমুখি হলে কেউ যেন চুপ করে না থাকেন। সমস্যাকে ভয় না পেয়ে সামনে আসার পরামর্শ দেন তিনি।
ভিডিওতে ঐশ্বর্যের বার্তা ছিল আরও দৃঢ়। তিনি বলেন, “সমস্যার দিকে সরাসরি তাকান, নিজেকে লুকিয়ে ফেলবেন না। নিজের মর্যাদা নিজের হাতেই—আমার শরীর, আমার মূল্য। কোনও পোশাক বা লিপস্টিক আপনার চরিত্র নির্ধারণ করে না। স্ট্রিট হ্যারাসমেন্ট কখনওই আপনার দোষ নয়।” তাঁর এই বক্তব্যে আত্মবিশ্বাস ও নারীর অধিকারের প্রতি দৃঢ় অবস্থান স্পষ্ট ছিল।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসা উপচে পড়ে। বহু ব্যবহারকারী লেখেন—এমন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ্যে কথা বলা দারুণ সাহসী সিদ্ধান্ত। কেউ আবার বলেন—“এই বার্তা সব নারীর জন্যই অপরিহার্য।” নেটিজেনদের একাংশ জানান, সমাজে পরিবর্তন আনতে এ ধরনের তারকাদের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ ‘আবার ভূতে ধরেছে!’ দুবাইয়ের মঞ্চে ঋতুপর্ণার নাচ দেখে হাসিতে ফেটে পড়ল নেটিজেনরা! বিদেশে গিয়ে দেশের মুখ ডোবাচ্ছেন অভিনেত্রী? দাবি দর্শকদের!
সম্প্রতি ঐশ্বর্যকে দেখা গিয়েছিল ‘পন্নিয়িন সেলভান ২’-এ, যেখানে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং বক্স অফিসেও ছবিটি সাড়া ফেলে। কয়েকদিন আগে তিনি পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবর্ষ উদযাপনে যোগ দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ কথোপকথন দেখে অনেকে নতুন করে জল্পনায় মেতেছেন—হয়তো শীঘ্রই রাজনীতিতে পা রাখতে পারেন ঐশ্বর্য। যদিও এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য এখনও নেই।

