‘আবার ভূতে ধরেছে!’ দুবাইয়ের মঞ্চে ঋতুপর্ণার নাচ দেখে হাসিতে ফেটে পড়ল নেটিজেনরা! বিদেশে গিয়ে দেশের মুখ ডোবাচ্ছেন অভিনেত্রী? দাবি দর্শকদের!

দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল এক তারকা-ঝলমলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেখানে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রির বহু জনপ্রিয় শিল্পীকে সম্মান জানানো হয়। সেই মঞ্চেই পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে অভিনয়ের জন্য নয়, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর নাচ। অনুষ্ঠানের মধ্যে ঋতুপর্ণা যখন ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানের তালে নাচতে শুরু করেন, দর্শকরা আনন্দে মাতলেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অন্য আলোচনার ঝড়।

ভিডিয়োটি ভাইরাল হতে না হতেই নেটপাড়ায় হাসির রোল পড়ে যায়। সারারা চুড়িদার এবং খোলা চুলে তালে তালে ঘুরে ঘুরে নাচতে দেখা যায় ঋতুপর্ণাকে। নাচের মুহূর্তে বারবার চুল সরানো আর অভিনব অঙ্গভঙ্গি নিয়ে বহু প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক মন্তব্য জমা হতে থাকে কমেন্ট বক্সে। কেউ লিখলেন, “এই নাচ দেখে হাসলে ঠাকুর পাপ দেবে!” আরেকজন সোজাসাপ্টা বললেন, “ঋতুদিকে আবার ভূতে ধরেছে।” নেটিজেনদের একাংশ আবার লিখেছেন, “এটা নাচ নয়, সার্কাস!”

একদিকে কেউ কেউ নাচ দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন, অন্যদিকে আরেক দল বলছেন, অভিনেত্রীর নাচ যেন পাড়ার বাড়ির বিয়ের নাচের মতো লাগছিল। কেউ তুলনা করেছেন তাঁর পোশাকের সঙ্গে বেডশিটের, কেউ প্রশ্ন তুলেছেন, “এরকম পাগলের মতো নাচছেন কেন?” এমনকি স্কুলের বাচ্চারাও নাকি তাঁর থেকে ভালো নাচতে পারে—এসব মন্তব্যও চোখে পড়েছে। আরেক নেটিজেন রিয়াঙ্কা ঘোষ মজা করে অভয়া ঘটনার কথা টেনে বলেন, “হয়তো শঙ্খ বাজাতে গিয়েছিলেন!”

তবে সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার ঠাট্টা–মশকরা নিয়ে ঋতুপর্ণার ভ্রূক্ষেপ নেই বলেই মনে হচ্ছে। কারণ ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও তিনি বেশ ব্যস্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি লক্ষীকান্তপুর লোকাল, যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ছবিটি ভালো ব্যবসাও করছে প্রেক্ষাগৃহে।

আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর শেষকৃত্যে কী ঘটেছিল শ্ম’শানে? এবার প্রকাশ্যে প্রত্যক্ষদর্শীদের চোখে দেখা মুহূর্ত! কেটে গেল ধোঁয়াশা!

এছাড়া সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক ছবি মুক্তি পেয়েছে—বেলা, ম্যাডাম সেনগুপ্ত, পরিণীতা, অযোগ্য, গুডবাই মাউন্টেন—যার বেশিরভাগই দর্শকদের প্রশংসা পেয়েছে। অভিনয় দিয়ে যিনি বারবার নিজেদের প্রমাণ করেছেন, সেই ঋতুপর্ণাকেই এবার নেটিজেনরা নাচের জন্য ট্রোল করছেন। তবে তাতে অভিনেত্রীর জনপ্রিয়তা যে এক বিন্দুও কমেনি, তা স্পষ্ট।

Back to top button