বেশ করেছি-র জন্য বন্ধ হচ্ছে ফুলকি! খবর পেতেই মন খারাপ ভক্তদের! শেষ শ্যুটের তারিখ ঘোষণা করলেন পরিচালক!

জল্পনা চলছে অনেক দিন ধরেই, শেষমেশ সেটাই সত্যি হলো। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকি বন্ধ হতে চলেছে। দিব্যাণী মণ্ডল ও অভিষেক বসুদের এই মেগা সিরিয়াল দেড় বছর ধরে দর্শকের মনোরঞ্জন করেছে। আগামী মাসের শুরুতেই টেলিভিশনে শেষবার দেখা যাবে এই গল্প। দীর্ঘ সফরের শেষ পর্যায়ে পৌঁছেছে পুরো টিম, তাই সেটেও এখন আবেগঘন পরিবেশ।

মাঝে সিরিয়ালে টাইম লিপ দেখানো হলেও তেমন সাড়া মেলেনি। নায়ক রোহিতের মৃত্যুর পর তাঁর হামশকলকে নিয়ে নতুন ট্র্যাক দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলেই শেষমেশ বন্ধের সিদ্ধান্ত। এই বিষয়ে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসকে প্রশ্ন করলে তিনি সরাসরি জানান, “হ্যাঁ, ফুলকি শেষ হচ্ছে। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, তাই দ্রুত কাজ গুটিয়ে নিচ্ছি।”

কখন শেষ শ্যুট? মন চেপে পরিচালক জানালেন, “২৮ তারিখ ডেডলাইন। তবে প্রয়োজন হলে এক-দুদিন বাড়তে পারে।” তাঁর কথায়, শুরু যেমন আছে, শেষও থাকবেই। মন খারাপ থাকলেও নতুন কাজের উত্তেজনাই তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শকদের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া বলে জানালেন তিনি।

এই সিরিয়াল দিয়েই ছোটপর্দায় পা রাখেন দিব্যাণী মণ্ডল। গত দেড় বছরের অভিজ্ঞতায় কতটা বদলেছেন নায়িকা? পরিচালকের বক্তব্য, দর্শকরাই সঠিক বিচারক। তবে তিনি এটুকু নিশ্চিত যে দিব্যাণী ভীষণ পরিশ্রমী এবং শেখার আগ্রহও প্রবল। তাই তাঁর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলে মনে করেন পরিচালক।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিয়ের আগেই বড় বিপদ! ব্যান্ডেজে ঢাকা সুকান্ত! মাথা দিয়ে গড়িয়ে পড়ছে র’ক্ত! চিন্তায় অনন্যার ভক্তরা!

৮ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে ব্লুজের নতুন সিরিয়াল বেশ করেছি প্রেম করেছি। তখনই ধারণা করা হয়েছিল জগদ্ধাত্রী নাকি শেষ হবে। কিন্তু দর্শকদের চাহিদায় তার মেয়াদ কিছুটা বাড়িয়েছে চ্যানেল। ফলে ফুলকির স্লটে আসছে জগদ্ধাত্রী। তবে এটিও বেশি দিন চলবে না। সূত্রের খবর, ৭.৩০টার স্লটে শুরু হতে চলেছে পল্লবীর নতুন মেগা তারে ধরি ধরি, যেখানে নায়কের ভূমিকায় আছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।

Back to top button