‘ব্যক্তিগত বিষয়ে নাক গলানো ওর স্বভাব…’- দিতিপ্রিয়ার অনুপস্থিতিতে কি বললেন ‘কিংকর’? ব্যক্তিগত জীবনে নাক গলানো নিয়ে ক্ষোভ! মন খারাপে জর্জরিত নায়িকাশূন্য সেট!

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে সোমবার যেন নতুন অধ্যায় শুরু হল। দিতিপ্রিয়া রায় আনুষ্ঠানিক ভাবে সিরিয়াল থেকে বিদায় নেওয়ার পর থেকেই বদলে গিয়েছে পরিবেশ। অপর্ণা চরিত্রে তাঁকে আর দেখা যাবে না, এটা মেনে নিতে পারছেন না অনেকেই। দর্শক থেকে সহ-অভিনেতা, সবার মনেই একই প্রশ্ন এখন—দিতিপ্রিয়ার জায়গায় কে আসছেন। নানা নাম ঘুরে বেড়ালেও চ্যানেল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
দিতিপ্রিয়ার চরিত্রগত শত্রু হলেও বাস্তবে তাঁর সঙ্গে একদমই খারাপ সম্পর্ক ছিল না বলে জানালেন ‘কিংকর’ অভ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, দিতিপ্রিয়া বয়সে অনেক ছোট, তাই সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না। বরং ভালোই সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু ঠিক কী কারণে এত জটিলতা তৈরি হল, সেই প্রশ্নে অভ্রজিৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকাল সমাজমাধ্যমে সকলের ব্যক্তিগত জীবনে নাক গলানোর প্রবণতা বেড়েছে। এই অভ্যাসকে তিনি মোটেই ভালো চোখে দেখছেন না।
দিতিপ্রিয়ার অনুপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করছেন তাঁর পর্দার মা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। আবেগপ্রবণ হয়ে তিনি জানিয়েছেন যে, এই বিদায় মোটেও কাম্য ছিল না। দর্শক বরাবরই জিতু এবং দিতিপ্রিয়া জুটিকেই দেখতে চেয়েছেন। দুজনের মধ্যে একজনকে সরালে গল্প যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই দর্শকেরও মন ভাঙে। এই পরিবর্তন যে সিরিয়ালের উপর বড় প্রভাব ফেলতে চলেছে, সেটা তিনি স্পষ্টই বুঝে গিয়েছেন।
গত কয়েকদিন ধরে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে ঘিরে চলা অন্দরের বিবাদ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল জিতুকে নাকি সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল, এমনকি তিনি এনওসিও জমা দিয়েছিলেন। পরে দর্শকের চাপের মুখে তাঁকে ফিরিয়ে আনতে বাধ্য হয় প্রযোজনা সংস্থা। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন দিতিপ্রিয়া মহিলা কমিশন এবং ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেন। শেষে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনিও এনওসি জমা দেন এবং দুই মাসের নোটিস পিরিয়ড থেকে অব্যাহতির আবেদন করেন।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর মু’খাগ্নির সময় কী ঘটেছিল শ্ম’শানে? অভিনেতার শেষকৃত্যে কিসের এত গোপনীয়তা? কি লোকাচ্ছেন দেওল পরিবার?
এখন গল্পে দেখা যাচ্ছে, অপর্ণা উধাও এবং তাঁকে খুঁজছে আর্য ও কিংকর। তবে পর্দায় এই হারিয়ে যাওয়া বাস্তবেও সিরিয়ালের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন অপর্ণা কে হচ্ছেন এবং এই বদলে যাওয়া মুখ টিআরপিতে কী প্রভাব ফেলবে, সেটাই এখন সবার নজরে। দর্শকের আশা, যত বদলই হোক, প্রিয় ধারাবাহিকের ছন্দ যেন না হারায়।

