শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’! নতুন পথে হাঁটার ইঙ্গিতে দিলেন রাহুল! অভিনয় ছেড়ে এবার নতুন পেশায় অভিনেতা?

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে গিয়েই রাহুল মজুমদার জানতে পারেন, খুব শিগগিরই শেষ হচ্ছে জনপ্রিয় এই সিরিয়াল। আচমকা এমন খবরের ধাক্কা সামলানো সহজ নয়। ইউনিট জুড়ে গুঞ্জন, আলোচনার ঝড়—সব মিলিয়ে দিনটা অভিনেতার কাছে বেশ দুঃসাধ্যই ছিল। তবে এই অনিশ্চয়তার মাঝেই রাহুলকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব প্রযোজনা সংস্থা খোলার দিকে নজর দিচ্ছেন তিনি। সত্যিই কি নতুন আয়োজনে নামতে চলেছেন রাহুল? এ প্রশ্নের উত্তরে অভিনেতা জানালেন, বিষয়টি এখনও পুরোপুরি পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তাঁর কথায়, এখনই কিছু চূড়ান্ত করতে চান না। তবে ভবিষ্যতে প্রোডাকশনে মন দেওয়ার ইচ্ছা রয়েছে—এ কথা তিনি স্বীকার করলেন খোলাখুলিভাবেই। নিজের ব্যানারে কাজ করতে পারলে ভালো লাগে, এমনই জানান রাহুল।

অনেকে মনে করছেন, তাঁর এই ভাবনার নেপথ্যে রয়েছেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। রাহুলের খুব কাছের মানুষ তিনি, সেই সঙ্গে তাঁরই প্রযোজিত ধারাবাহিকে কাজও করেছেন অভিনেতা। এই প্রসঙ্গে রাহুল বলেন, নীলাঞ্জনা তাঁর কাছে ‘খুব স্পেশ্যাল’, তবে প্রোডাকশন নিয়ে তাঁদের মধ্যে এখনও কোনও আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ অন্য নারী? ভাইরাল স্ক্রিনশট ঘিরে বিতর্ক তুঙ্গে! ভালোবাসায় ধোঁকা! কেন আটকে গেল স্মৃতি মন্দানার বিয়ে?

অভিনয়ের পাশাপাশি রাহুলের অন্য ব্যবসাও রয়েছে। তবুও ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হওয়ার খবরে স্পষ্টই কষ্ট পেয়েছেন তিনি। জানান, তাঁকে বলা হয়েছিল ধারাবাহিক আরও দীর্ঘদিন চলবে। তাই বেশ কিছু ভালো কাজ ছেড়েই তিনি এই চরিত্রে রাজি হয়েছিলেন। সেই ধারাবাহিকই যে এত অল্প সময়ের নোটিশে শেষ হয়ে যাবে, তা ভাবতেই পারেননি অভিনেতা।

নভেম্বরের শেষেই শুটিং বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে। আর ডিসেম্বরের চার তারিখের কাছাকাছি টেলিকাস্টের পর্দাও নামবে এই সিরিয়ালের। নতুন চরিত্র ও নতুন পরিকল্পনার পথেই কি এগোবেন রাহুল? সময়ই এখন তার উত্তর দেবে।

Back to top button