কলকাতার অন্ধকার গলি এবার বড় পর্দায়! যৌ’নপল্লীর অব্যক্ত গল্প নিয়ে আসছেন সুদীপ্ত সেন!

কলকাতার জন্য এ যেন নতুন প্রত্যাশা। মুখ্যমন্ত্রী কয়েক মাস আগেই জানিয়েছিলেন—বাংলায় আরও বহিরাগত সিনেমা শুটিং হোক। সেই পথ ধরেই এবার শহরেই শুরু হচ্ছে বড়সড় হিন্দি ছবির শুটিং। ছবির পরিচালক সুদীপ্ত সেন। তিনি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যেমন আলোচনায় ছিলেন, এবার কলকাতাকে ঘিরেই তৈরি হচ্ছে তাঁর নতুন ছবি। ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে শুটিং। শহরের বিভিন্ন লোকেশন, সিকিম এবং মুম্বই মিলিয়ে গড়ে উঠবে ছবির দৃশ্যপট। সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী সিনেমাটোগ্রাফার প্রশান্তনু মহাপাত্র।

সিনেমার গল্প বাস্তবের ওপর ভিত্তি করে। কলকাতার যৌনপল্লীর অন্ধকার দুনিয়ার কাহিনি উঠে আসবে সেখানে। পরিচালক জানিয়েছেন, এটা শুধু একটা এলাকা বা কিছু মেয়ের গল্প নয়। সমাজ যাদের দেখতে চায় না, নাম নিতে সংকোচ বোধ করে, সেই মেয়েদের জীবন থেকেই উঠে আসছে ছবির মূল বার্তা। ছবিতে দেখা যাবে এক নারীর যাত্রা—কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে আমেরিকার এক আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টে অংশ নেওয়া পর্যন্ত। তার অভিজ্ঞতা, তার সংগ্রাম, আর সেই যাত্রাপথে উন্মোচিত হবে এক কঠিন বাস্তব।

এই ছবিতে কাজ করতে চলেছেন কলকাতার বহু টেকনিশিয়ান এবং অভিনেতা। ইতিমধ্যেই সুদীপ্ত সেন টেকনিশিয়ানস ফেডারেশনের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের সাহায্য তাঁকে আশ্বস্ত করেছে। তাঁর কথায়, তিনি শিল্পী—কোনও রাজনৈতিক রঙ তাঁর কাজে নেই।

আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার অভিযোগে মহিলা কমিশনের দোরগোড়ায় জিতু! ফের অনিশ্চয়তার মুখে ধারাবাহিকের ভবিষ্যৎ!

সুদীপ্ত সেনকে অনেকে রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত করেন। তবে পরিচালক স্পষ্ট বলেছেন, তিনি কোনও শিবিরকে খুশি করতে ছবি করেন না। তাঁর কাজ মানুষের কথা বলা। তাঁর বিশ্বাস, কলকাতার গল্প বললে বিস্ফোরণ ঘটতে পারে—একটা সত্য সামনে আসবে, যেটা অনেকে মুখে আনেন না।

এখন অপেক্ষা—ডিসেম্বরে সেটে কারা হাজির থাকবেন। কিন্তু সেটার থেকেও বড় প্রশ্ন—এই ছবির পর কলকাতা আর আগের মতো দেখা যাবে কি?

Back to top button