‘এইতো শুনলাম অসুস্থ, এখনো ম’রেনি? তার মানে সবটাই ঢং!’- জিতু দিতিপ্রিয়া বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন সায়ন্তনী সেনগুপ্ত! ‘যতসব অসুস্থ মানুষজন…’- কাকে উদ্দেশ্য করে বিস্ফোরক অভিনেত্রী?

কয়েক মাস আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত মল্লিক। ৮ সেপ্টেম্বর বাড়িতে বসে টিভি দেখার সময় আচমকা অজ্ঞান হয়ে যান তিনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর ব্রেন স্ট্রোক হয়। দ্রুত স্বামী ইন্দ্রনীল তাঁকে হাসপাতালে নিয়ে যান এবং সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় বড় বিপদ থেকে রেহাই পান সায়ন্তনী। কিছুদিন চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়েও বর্তমানে তিনি ধীরে ধীরে কাজে ফিরেছেন।

সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলা’র চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে। পাশাপাশি সুস্থতার পর ধীরে ধীরে ব্যায়ামে ফিরে আসছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করেন সায়ন্তনী। আর এখানেই শুরু বিপত্তি। নেটিজেনদের একাংশ দাবি করেন, তিনি আদৌ অসুস্থ ছিলেন না। অনেকে কমেন্টে লেখেন—“ব্রেন স্ট্রোক হলে এভাবে নাচা যায়?” কেউ কেউ আবার তাঁর অসুস্থতাকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেন।

এবার সেই ট্রোলেরই জবাব দিলেন অভিনেত্রী। ভিডিও বার্তায় সাফ জানালেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হচ্ছে। সেই ব্যায়ামের অংশ হিসেবেই তিনি নাচ করছেন, কোনো অভিনয় নয়। একই সঙ্গে তিনি জানান, অসুস্থতার সময়ে অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন—এ জন্য তিনি কৃতজ্ঞ।

তবে কটাক্ষকারীদের উদ্দেশে সায়ন্তনীর সোজা বক্তব্য—“কারও জীবন, কষ্ট বা শারীরিক সমস্যা না জেনে এভাবে মন্তব্য করবেন না। আপনাদের মানসিকতার সুস্থতা কামনা করি। আশা করি খুব তাড়াতাড়ি আপনারাও সুস্থ হবেন।”

আরও পড়ুনঃ শুটিং সেটে বিপত্তি! নাচের স্টেপ তুলতে গিয়ে ভয়ংকর ভাবে আহত শ্রদ্ধা কাপুর! থামল কাজ!

অভিনয় জীবনে ‘অনুরাগের ছোঁয়া’, ‘ক্ষীরের পুতুল’, ‘মিলন তিথি’, ‘জয়ী’ সহ একাধিক জনপ্রিয় সিরিজে দেখা গেছে সায়ন্তনীকে। অন্যদিকে ইন্দ্রনীলও ছোটপর্দার পরিচিত মুখ। ২০২১ সালে বিবাহবন্ধনে বাঁধা পড়েন তাঁরা এবং এখনও সুখেই সংসার করছেন। অসুস্থতা, বিতর্ক সবকিছুকে পিছনে রেখে এখন নতুন লড়াই—নিজেকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

Back to top button