জগদ্ধাত্রী স্বয়ম্ভু একসাথে রক্ষা করবে মুখার্জী বাড়ির সকলকে! সেই দুর্ধর্ষ পর্ব ফাঁস টিভির আগেই

সাংভির বিয়ে নিয়ে জমজমাট মুখার্জী বাড়ি। সাম্বকে বরণ করে মুখার্জি বাড়িতে স্বাগত জানিয়েছে বৈদেহি, কৌশিকী এবং জগদ্ধাত্রী। সাংভির বিয়ের আবহে নাচ-গান শুরু হয়। গরিমা, গুঞ্জনরা হবু জামাইবাবুর সঙ্গে আনন্দে মশগুল হয়। সাংভিকে গরিমা জানায়, সাম্বর জুতো চুরি করবে তাঁর শালিরা। ভার্গভি মুখার্জি জানিয়ে দেন, শয্যা তুলুনির সময় টাকা চাইতে। তবে পাত্রের জুতো চুরি না করার নির্দেশ দেয় সে। কি সুন্দর একটা বিয়ের আবহ। কিন্তু দিভিয়া সেন থাকতে এত সহজে সব কিছু হতে দেবে না সে।
বিয়ের শুরু থেকেই লেগে চলেছে একের পর এক বিপত্তি কখনো বৃষ্টিতে বিষ কখনো এটা কখনো ওটা। কোন না কোন কিছু অঘটন ঘটেই চলেছে। তার মাঝেই সবাইকে আগলে বিপদ থেকে রক্ষা করে চলেছে জগদ্ধাত্রী। প্রতিনিয়ত ঘটে চলা এক একটা অঘটনকে নিজের বুদ্ধি এবং শক্তি দিয়ে সামলাচ্ছে সে।
আর সেই যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সাহায্য করছে মুখার্জি পরিবারে থাকা তার শুভাকাঙ্খীরা। এত ঘটনার মধ্য দিয়েও বিয়ের পিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে সাংভি। আর তার সাথে সাথে দর্শকদের মন ভরে উঠছে উত্তেজনায়। সবাই চাইছে ভালোয় ভালোয় বিয়েটা হলে হয়। তবে শেষ পর্যন্ত কি আদৌ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে সাংভির বিয়ে? এখন সেটাই দেখার পালা।
এর আগের পর্বগুলিতে আমরা দেখেছি বিয়ের পিঁড়ি ধরে থাকা লোকটি কিভাবে বন্দুক তাক করেছে বাড়ির লোকেদের দিকে। তবে আগামী পর্বে তৈরি হতে চলেছে এক রোমাঞ্চকর পরিস্থিতি। দস্যুদের সঙ্গে প্রাণপণে লড়াই করবে জগদ্ধাত্রী। বউয়ের সাজেই পিস্তল হাতে দস্যু দমনে তৎপর হয়ে উঠবে সে। তখন আর সে মুখার্জি বাড়ির বউ থাকবে না সে হয়ে যাবে জ্যাস সান্যাল।
তাকে কভার করবে তার গোটা টিম। তাদের সবার মাঝে ফিল্মি স্টাইলে এসে হাজির হবে স্বয়ম্ভু আর ঝাঁপিয়ে পড়বে গুন্ডাদের উপর। তাদের মধ্যে হতে চলেছে জোরদার লড়াই। এই লড়াই এ কি জিৎ হবে জগদ্ধাত্রীর? এমন একটি পর্ব দেখতে উৎসুক হয়ে রয়েছেন জগদ্ধাত্রী ভক্তরা। সবার মনে এখন একটাই প্রশ্ন আদৌ কি বিয়েটা সম্পূর্ণ হবে সাংভির? এখন সেটাই দেখার বিষয়।

