‘আমি তো ছেলে খুঁজছি’- প্রতীকের পাশে দাঁড়িয়ে সোনামণির লাজুক হাসি! কবে বিয়ে করছেন টলিপাড়ার এই মিষ্টি জুটি!

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি প্রতীক সেন এবং সোনামণি দাস। প্রথমদিকে তাঁরা নিজেদের সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলেই দাবি করতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কথা এখন আর মন দিতে পারছে না ভক্তরা। কারণ প্রতীক-সোনামণির চোখে-মুখে আজকাল যে লাজুক ভালবাসার ছায়া, তা অনেক কিছুই স্পষ্ট করে দেয়। বিশেষ করে কোনও অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা মাত্রই প্রশ্ন ওঠে একটাই— কবে বিয়ে?
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের দিন ফের চর্চায় উঠে এল এই প্রশ্ন। দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে পেতেই সাংবাদিকরা ছুড়ে দেন বিয়ের প্রসঙ্গ। প্রতীক প্রথমেই মজা করে বলেন, “আমি কী বিয়ে করব! আমার তো বিয়ের বয়সই পেরিয়ে গিয়েছে।” আর সেই কথা শুনতেই সোনামণির ঠোঁটে লেগে যায় চেনা সেই লাজুক হাসি। তারপর মজার ছলে উত্তর, “হ্যাঁ বিয়ের জন্য তো পাত্র খুঁজছি…” এই সামান্য বাক্যেই চুপসে যায় চারপাশ, বাড়ে কৌতূহল।
এদিকে কয়েকদিন আগেই জগদ্ধাত্রী পুজোয় প্রতীকের মাকে নিয়ে গিয়েছিলেন সোনামণি। সেখানেই প্রতীকের মায়ের মুখে শোনা যায় প্রশংসা, “অনেক মিষ্টি মেয়েই আছে, কিন্তু সোনামণি খুব স্পেশাল।” এই মন্তব্যের পর থেকেই ভক্তদের মনে বিয়ের গুঞ্জন আরও জোরালো। টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দিনও হবু শাশুড়ির সঙ্গেই হাজির ছিলেন সোনামণি। ক্যামেরার সামনে তিনি জানান, “ওঁর শরীরটা তেমন ভালো নেই তাই একটু নজরে রাখতে হয়।” পাশে দাঁড়িয়ে প্রতীক বলেন, “আমার অনুরোধেই মা এসেছেন।”
প্রসঙ্গত, সোনামণির জীবনে আগে একটি বিয়ে ছিল। মাত্র ১৮ বছর বয়সে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে তাঁর বিবাহ হয়। পরে সম্পর্ক ভেঙে যায় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়। সেই সময় থেকেই মোহর ধারাবাহিকের মাধ্যমে প্রতীকের সঙ্গে তাঁর নাম জড়ায়।
আরও পড়ুনঃ সন্তানের জন্যই কি ধারাবাহিক থেকে বিরতি শ্বেতার? ‘সরস্বতী আছে, এবার একটা লক্ষ্মী আসুক তারপর না হয় কার্তিক…’- জল্পনা উস্কে দিলেন রুবেল!
এখন টলিপাড়া এবং তাঁদের ভক্তদের একটাই আশা— ২০২৬ সালেই এই জনপ্রিয় জুটি যেন সত্যিই সাত পাকে বাঁধা পড়েন। আর তাঁদের দুজনের লাজুক উত্তরের মাঝেই সে ইঙ্গিত যেন স্পষ্ট।

