নায়ক বদলের গুঞ্জনে তোলপাড় ‘চিরদিনই তুমি যে আমার’! রণজয়ের সঙ্গে কিসের মিটিং সারলেন প্রযোজক?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক নিয়ে এখন টলিপাড়ায় শুধু একটা প্রশ্নই ঘুরছে—আসলেই কি পাল্টে যাচ্ছে আর্যর মুখ? জীৎ কমল ধারাবাহিক ছেড়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। সিরিয়ালের বর্তমান ট্র্যাকে দেখানো হচ্ছে আর্য হাসপাতালের বেডে অচেতন, আর সেই দৃশ্যেই যেন আরও বাড়ছে রহস্য। হাসপাতাল থেকে আর্য যখন ফিরবে, তখন কি তার চেহারাই বদলে যাবে?
ইতিমধ্যে টেলিপাড়ায় নতুন খবরে ঝড় উঠেছে। বুধবার নাকি রণজয় বিষ্ণুকে দেখা গেছে এসভিএফ-এর অফিসে। এই সফর কি শুধুই সৌজন্য? নাকি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে আর্য চরিত্রের স্ক্রিপ্ট? কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। ইন্ডাস্ট্রির গোপন সূত্র বলছে, জীৎ কমল নাকি ইতিমধ্যেই অনাপত্তিপত্র জমা দিয়েছেন, আর সেই কারণেই রণজয়ের নাম ভাসছে সবচেয়ে ওপরে। দর্শকরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে আর্য লুকে কল্পনা করে ফেলেছেন আগেভাগেই।
তবে রণজয়ের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তিনি সত্যিই প্রস্তাব পেয়েছেন কি না, সেই রহস্যও রয়ে গেছে। শোনা যাচ্ছে, প্রোডাকশন হাউসের ভেতরেও জীৎ কমলকে নিয়ে বিগত কয়েক দিনে কিছু ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু বিতর্ক যতই বেড়ে উঠুক, ধারাবাহিকের সঙ্গে যুক্ত কেউই মুখ খুলতে চাইছেন না। সবাই যেন অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার।
এদিকে সোমবারের মিটিংয়ের পর থেকে শুটিং পুরোদমে চলছে। দিতিপ্রিয়াও নিয়মমতো হাজির হয়েছেন সেটে। পুরো টিম কাজ চালিয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। কিন্তু দর্শকদের চোখ এখনো একটাই জায়গায় আটকে আছে—নতুন আর্য কে?

আরও পড়ুনঃ কঠিন সময় পেরিয়ে কাজের সুযোগ! ধারাবাহিক শেষ হতেই আবারও দুশ্চিন্তায় মৈত্রেয়ী মিত্র! ফুরিয়েছে জমানো পুঁজি, বেড়েছে অনিশ্চয়তা! 

সব মিলিয়ে, টেলিপাড়ায় এখন একটাই প্রতীক্ষা। হাসপাতালের বেডে শুয়ে থাকা আর্য যখন পর্দায় ফিরে আসবে, তখন তার চেহারায় কি নতুন নায়ককে দেখা যাবে? উত্তর মিলতেই তৈরি হচ্ছে নতুন উত্তেজনা।

Back to top button