অসুস্থ রুবেল! তবুও মেলেনি ছুটি! করতে হচ্ছে আউটডোর শুট! স্বামীর পাশে থাকতে মাঝরাতে আবেগঘন বার্তা শ্বেতার!

টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস এখন বাস্তব জীবনের তারকা দম্পতি। বহু বছরের প্রেমের পর এ বছরই সাত পাকে বাঁধা পড়েছেন এই জুটি। ‘জামুনা ঢাকি’ থেকে শুরু করে একের পর এক হিট সিরিয়ালে কাজ করতে করতেই গড়ে উঠেছে তাদের সম্পর্ক, পর্দার রসায়ন ধীরে ধীরে পৌঁছে গেছে ব্যক্তিগত জীবনের বন্ধনে। বিয়ের পর থেকেও কাজের ব্যস্ততায় ভরা দু’জনের দিন, তবে সেই ভিড়ের মধ্যেই একে অপরের প্রতি যত্ন আর ভালোবাসাই যেন তাদের আসল শক্তি।

এই ভালোবাসারই একটা ঝলক ধরা পড়ল এক ছোট্ট ভিডিওতে, যা রাত দু’টো নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্বেতা। ভিডিওটিতেই তিনি জানান, সকাল থেকে অসুস্থ রুবেল। বারবার বমি, শরীর একদম ভালো নেই। তবু কাজের দায়িত্ব থেকে সরতে পারেননি তিনি। ঠান্ডা আবহাওয়ায় আউটডোর শুটিং করতে হচ্ছে তাকে, আর সেটাই নিয়ে দুশ্চিন্তা আর গর্ব মিলিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন অভিনেত্রী।

ভিডিওতে শ্বেতা স্পষ্ট করে দেন, এই বার্তা শুধু স্বামীকে এনকারেজ করার জন্যই নয়, দর্শকদেরও আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য যে, অভিনেতা-অভিনেত্রীদের জীবন বাইরে থেকে যতই চকচকে দেখা যাক না কেন, এর আড়ালে রয়েছে প্রচুর পরিশ্রম আর স্ট্রাগল। ট্র্যাকে, সেটে, লাইট ক্যামেরার ফাঁকে অসুস্থতা, ক্লান্তি, ব্যক্তিগত সমস্যার জায়গা খুবই কম। তবু হাসিখুশি মুখে তারা পৌঁছে যান দর্শকের ঘরে, শুধুমাত্র একটু আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য।

রুবেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অসুস্থ শরীর নিয়েই শুটিং ফ্লোরে হাজির হয়েছেন তিনি, বর্তমানে যেই সিরিয়ালে তিনি নায়ক হিসেবে কাজ করছেন, সেই ‘তুই আমার হিরো’-র শুটিং চালিয়ে যেতে। শ্বেতার কথায়, শুধুমাত্র দর্শকদের ভালবাসা আর কাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই এই হার্ডওয়ার্ক। চরিত্রকে বাস্তব করে তুলতে তিনি নিজেকে কোনওভাবেই ছাড়ছেন না, শারীরিক অসুবিধার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ মাথা থেকে সরে গেছে ভরসার হাত! বাবাকে হারানোর এক বছর পার! স্মৃতির আবেগে ভাসলেন রাইমা!

ভিডিওর শেষে শ্বেতা ভক্তদের কাছে অনুরোধ করেন, রুবেলের পাশে থাকতে এবং তার চলতি ধারাবাহিক ‘তুই আমার হিরো’ দেখার জন্য। জি বাংলায় সম্প্রচারিত এই সিরিয়ালে রুবেলকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে, আর স্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই লড়াই কেবল একটি চরিত্র বা সিরিয়ালের জন্য নয়, একজন শিল্পীর নিজের স্বপ্ন আর পেশার প্রতি দায়বদ্ধতার লড়াইও বটে। একই সঙ্গে নিজের আচরণ আর কথার মাধ্যমে শ্বেতা যেন আরও একবার বুঝিয়ে দেন, তিনি ঠিক কতটা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তাঁর জীবনসঙ্গীকে।

Back to top button