দুই বছরের লড়াই পেরিয়ে জলসার পর্দায় প্রিয় অভিনেত্রী! কুর্চির পুত্রবধূ হয়ে চিরসখায় ধরা দিলেন কে?

‘চিরসখা’ ধারাবাহিকে এখন উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। কমলিনী ও স্বতন্ত্রর বিয়ের পরে যেভাবে গল্প নতুন পথে মোড় নিয়েছে, তা দর্শকদের আরও বেশি আকর্ষণ করছে। এর মাঝেই শুরু হয়েছে ডাব্লুর বিয়ের অধ্যায়। কিন্তু বউ হিসেবে কাকে দেখা যাবে—এই প্রশ্নে জল্পনা চলছিল বিগত কয়েক সপ্তাহ ধরে। অনেকে ধরে নিয়েছিলেন, মিটিলই হয়তো শেষমেশ ডাব্লুর জীবনে জায়গা করে নেবে। তবে প্রযোজনা সংস্থা এবার সব দোটানার অবসান ঘটিয়েছে।
ডাব্লুর বউ হিসেবে অবশেষে যোগ দিচ্ছেন অভিনেত্রী নন্দিনী সাহা। দীর্ঘ দুই বছর পর ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন। ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের পর তিনি হঠাৎই গায়েব হয়ে যান। পরে জানা যায়, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন অভিনেত্রী। অসুস্থতার কারণে ওষুধ চলতে থাকে প্রায় দেড় বছর। ওষুধের প্রভাবে শারীরিক পরিবর্তন, মুড সুইং, ওজন বৃদ্ধি—সব মিলিয়ে তিনি আয়নার সামনে দাঁড়ানোর আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন।
তবু মাঝের সময়টা নষ্ট না করে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ধীরে ধীরে শারীরিক ও মানসিক শক্তি ফিরে পেয়ে আবার নিজের পরিচিত জায়গায় ফিরলেন। এবার ‘চিরসখা’তে নতুন লুকে, নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। ডাব্লুর স্ত্রী হিসেবে তাঁর এন্ট্রি নিঃসন্দেহে গল্পে আরও মাত্রা যোগ করবে।
এদিকে সিরিয়ালের মূল প্লটও চলছে জমিয়ে। বুবলাই অবশেষে সব অভিমান দূরে ঠেলে ফিরে এসেছে তার অধরা মাধুরীর ঘরে। সঙ্গে ফিরেছেন বর্ষাও। কিন্তু বর্ষার চোখে লুকিয়ে থাকা প্রতিহিংসা যেন আরও বড় ঝড়ের বার্তা দিচ্ছে। নতুন কাকুকে ফাঁসানোর চক্রান্ত নিয়েই সে এসেছে। ফলে আসন্ন পর্বগুলিতে থাকবে টানটান উত্তেজনা।
আরও পড়ুনঃ থেমে গেল তাঁর কন্ঠের সুর! ৩৪ বছর বয়সেই থামলো জীবন! প্রয়াত সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র!
সব মিলিয়ে চিরসখার দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক নতুন চমক, আর নন্দিনীর কামব্যাক নিঃসন্দেহে সেই উত্তেজনার প্রধান আকর্ষণ।

