তিন ঘন্টার দীর্ঘ বৈঠক! চিরদিনই তুমি যে আমার থেকে বাদ জিতু? আলোচনার শেষে নায়কের আবেগঘন বার্তা কিসের ইঙ্গিত? ক্ষমা চেয়েই যাত্রা শেষ করলেন জিতু?

টলিপাড়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের অফস্ক্রিন দ্বন্দ্ব। সিরিয়ালের পর্দা যতই রোম্যান্টিক হোক, নেপথ্যে নায়িকা-নায়কের সম্পর্ক নাকি ঠিক তার উল্টো। জুটির মধ্যে যে অশান্তি তৈরি হয়েছে, তা এমন পর্যায়ে পৌঁছেছে যে দিতিপ্রিয়া নাকি জিতুর সঙ্গে শুটই করতে চান না। টিভি ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকার মতভেদ নতুন নয়, তবে একসঙ্গে শট না দেওয়া সত্যিই নজিরবিহীন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এই চাপা উত্তেজনার মধ্যেই সোমবার সন্ধ্যায় প্রায় তিন ঘণ্টার ম্যারাথন বৈঠক হয় প্রযোজনা সংস্থার অফিসে। কিন্তু সমাধানের পথ এখনও দূর। আলোচনার পরও রফা না মেলায় চরম সিদ্ধান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিতুকে বাদ দেওয়া বা নায়িকা পরিবর্তনের গুঞ্জন ছড়ালেও, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায় নায়কের পক্ষে জনমত বেশ প্রবল। তাই অনেকের মতে, পরিস্থিতি না বদলালে সিরিয়ালই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কর্তৃপক্ষ। এদিকে চ্যানেলের কাছেও অপেক্ষায় রয়েছে নতুন মেগা স্লট।
বৈঠকের পর ফোনে অধরা থাকলেও রাত বাড়তেই জিতু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠেন। শাহরুখ খানের একটি মোটিভেশনাল রিল শেয়ার করেন তিনি, যেখানে কিং খান নিজের জনপ্রিয়তা ও ভালোবাসার শক্তির কথা বলছেন। সেই ভিডিও শেয়ার করে জিতুর ক্যাপশন বেশ লক্ষণীয়। তিনি লিখেছেন, “ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড। আমিই সেরা। ভালোবাসা ছড়াও, ভালোবাসা পাও।” তাঁর এই বার্তা ভক্তদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এতেই থামেননি অভিনেতা। গৌর গোপাল দাসের আরও একটি অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে বলা হয়েছে, মানুষ কী বলবে এই ভাবনায় নিজের জীবন এলোমেলো না করে মন খুলে বাঁচার কথা। জিতুর এই পোস্ট অনেকের কাছে তাঁর মনের অবস্থারও ইঙ্গিত। যেন তিনি সমালোচনার পরোয়া না করে নিজের পথে চলতে চান। ব্যক্তিগত ও পেশাগত চাপের মাঝেও নিজের অবস্থান পরিষ্কার রাখতে চেয়েছেন বলেই অনেকে মনে করছেন।
আরও পড়ুনঃ বেইমান শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর হুমকি! নিজের অপমান আর সহ্য করবে না কমলিনী! মায়ের পাশে বাবিল-মিঠি! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে প্রশ্ন একটাই—এত বিতর্কের পর সিরিয়ালের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? গল্প শেষ করার পরিকল্পনা কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? নাকি আর্য ও অপর্ণার বিয়ের পরই পর্দা নামবে জনপ্রিয় এই মেগার? টলিপাড়ার চোখ এখন শুধুই এই সিদ্ধান্তে। সময়ই বলবে, শেষমেশ কী লিখে রাখল ‘চিরদিনই তুমি যে আমার’-এর ভাগ্যে।

