বেইমান শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর হুমকি! নিজের অপমান আর সহ্য করবে না কমলিনী! মায়ের পাশে বাবিল-মিঠি! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি টিআরপি তালিকা (TRP list) প্রথম পাঁচে এবং তার পাশাপাশি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো চিরসখা (Chirosolha)। এই ধারাবাহিকে দুই মধ্যবয়সী মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, সম্মান ইত্যাদি বিষয়গুলি ফুটিয়ে তোলা হচ্ছে।
এই ধারাবাহিককে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। শুরু থেকেই দুজনের মধ্যে থাকা এক অটুট বন্ধুত্ব এবং এক অদ্ভুত বিশ্বাসের সম্পর্ক দশকের মন জয় করে নিয়েছিল। বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ নতুন কমলিনী।
ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, নতুন তার পুত্রসম বুবলাইকে বোঝানোর চেষ্টা করে, সে তাদের গোটা পরিবারকে একসঙ্গে নিয়ে চলতে চায়। সে যখন থাকবে না এই পৃথিবীতে তখন তার স্ত্রী অর্থাৎ কমলিনীকেতো তাকেই দেখতে হবে। সে সব সময় তাদের সবার ভালো চেয়েছে। সে কিছু ভাঙতে আসেনি।
নতুনের কথা শুনে নরম হয়ে আসে বুবলাই এর মন। এরপর বর্ষা অনেক রকম কথা বলে চেষ্টা করে তার স্বামীকে আবার নিজের আঁচলে বেঁধে ফেলতে। কিন্তু তার সেই গুড়ে বালি। বুবলাই এর মধ্যে থাকা ভালো মানুষ এবং ভালো মনটা টুকটুক করে জেগে উঠে এবং সে নতুনের সামনে বর্ষাকে অপমান করে।
আরও পড়ুনঃ টিআরপি টপে, তবু বন্ধের মুখে ‘চিরদিনই তুমি যে আমার’? ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো’- কবিতায় নিজের কষ্টের জানান দিলেন জিতু!
অন্যদিকে কমলিনীর বেইমান শাশুড়ি আবারও নিজের ছেলের দুর্গতির জন্য নিজের বউমাকেই দোষারোপ করে। এখন যেহেতু কমলিনী অন্যের স্ত্রী সেজন্য সে আর চুপ করে থাকে না। সে বলে, “আপনি যদি আবারও আমাকে এই সমস্ত কথা বলেন তাহলে আমি কিন্তু আর মেনে নেব না। যে আপনাকে এখানে থাকতে দিয়েছে আপনার সাহস হয় কি করে তার বিরুদ্ধে এরকম কথাবার্তা বলার? এবার কিন্তু আপনার স্থান হবে বৃদ্ধাশ্রমে।” মায়ের পাশে ধারায় তার দুই ছেলেমেয়ে।

