মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষার আগে ছিল এই জনপ্রিয় অভিনেত্রী! এত জনপ্রিয়তা পাওয়ার কথা ছিল কার?

বাংলা ধারাবাহিক (Bengali Serial) প্রেমীদের কাছে জি বাংলার মিঠাই (Mithai) ধারাবাহিকটি অন্যতম। নতুন করে এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন হয় না। কারণ ধারাবাহিকের প্রধান নায়িকা মিঠাই অর্থাৎ সৌমিতৃষা এই ধারাবাহিকে অভিনয় করেই সাফল্যের শিখরে। এর আগে একাধিক ধারাবাহি কে অভিনয় করলেও মিঠাই তাকে যে জনপ্রিয়তা দিয়েছে তা আর কোন ধারাবাহীকে তিনি পাননি।

মিঠাইয়ের শেষ হয়ে যাওয়ার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স। একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তারা। এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা। যদিও মিঠাই চলতি মাসি শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। তাই অনেকেই রয়েছেন যাঁরা মনোহরা পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাঁরা এই খবর যেন মেনে নিতে পারছেন না।

দীর্ঘদিন ধরে এই পরিবারের রাজত্ব ড্রইংরুমে। ফলে এক কথায় বলাই চলে, ভক্তদের বেজায় মন খারাপ হয়ে যায়। বেশিরভাগ সময়ই স্লট লিড করেছে মিঠাই। যারা নিয়মিত ধারাবাহিকের সাথে যুক্ত তারা জানবেন ধারাবাহিক জগতে একপ্রকার একছত্র আধিপত্য বিস্তার করেছে মিঠাই। শুরু থেকেই প্রতিটা গল্প প্রতিটা চরিত্রের অভিনয় মিঠাইয়ের ছেলেমানুষী সবমিলিয়ে দর্শকদের ড্রয়িং রুম মাতিয়ে রেখেছে মিঠাই।

সৌ্মিতৃষা নিজেকে যেমন ভাবে ভেঙেছেন এই ধারাবাহিকে অভিনয় করার জন্য তা সত্যিই অবিশ্বাস্য। দর্শকরা সেই কারণেই দুই হাত ভরে ভালোবাসা ঢেলে দিয়েছেন তাকে। আগে শুধু বউ ছিল এখন মায়ের চরিত্রেও পাশাপাশি মিঠি একসঙ্গে একাধিক চরিত্র দেখা যাচ্ছে তাকে। তবে দর্শকদের এত পছন্দের একটি চরিত্র মিঠাই। জানেন কি সৌমিতৃষা কিন্তু এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না। বরং ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীর কাছে গিয়েছিল এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব।

Aishwarya sen

জানলে অনেক হবেন তিনি হলেন বিখ্যাত ঐশ্বর্য সেন (Aishwarya Sen)। জানাযায় নির্মাতারা প্রথমে তাকেই ভেবেছিলেন মিঠাই চরিত্রের জন্য। কিন্তু কোন এক অজানা কারণবশত তাকে বাদ দেওয়া হয়। তারপরে এই ধারাবাহিকে দর্শক পেয়েছেন সৌমিতৃষাকে। আর আজ মিঠাই রানীর জনপ্রিয়তা ভালোবাসা সবটাই ভরে উঠেছে দর্শকদের কল্যাণে।

Back to top button