‘গুসা করে লাই গোপাল…’- দর্শকদের মন ছুঁয়ে যেতে বাধ্য গোপাল-রুক্মিনীর প্রেম! লন্ডনের প্রসাদ ছেড়ে গোপালের বুকেই সুখ খুঁজে পেল রুক্মিনী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত পরিণীতা (Parineeta) দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার চরিত্রে অভিনেতা উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায়কে দেখা গেলেও, আরো এক জুটি রয়েছে যাদের দর্শকরা নায়ক নায়িকার জুটির থেকেও বেশি পছন্দ করেন।
ওনারা হলেন নায়িকার দাদা গোপাল অর্থাৎ দ্রোণ মুখোপাধ্যায় এবং নায়কের দিদি রুক্মিণী অর্থাৎ অনন্যা দাস। শুরু থেকেই এই গোপাল রুক্মিণীর জুটি দর্শকদের ভীষণ প্রিয়। প্রথমদিকে দেখা যায় নায়কের দাদু আশুতোষ বসু জোর করে নিজের গ্রামের ছেলে গোপালের সঙ্গে নিজের নাতন রুক্মিণীর বিয়ে দেন। রুক্মিণীর এই বিয়েতে মত ছিল না। মাঝপথে গোপাল রুক্মিণীর ডিভোর্স অবধি হয়ে যায়।

কিন্তু এই ছয় মাস একসঙ্গে থাকতে থাকতে রুক্মিণী কখন যে গোপালকে এতটা ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও বুঝতে পারে না। পারুল যখন নিজের দাদার আবারো বিয়ের কথা রুক্মিণীকে গিয়ে জানায়, তখন সে বুঝতে পারে যে নিজের অজান্তেই সে নিজের জীবনের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলতে চলেছে। এর পরের গল্প দর্শকদের অজানা নয়। রুক্মিণী ফিরে আসে আর আবার তাদের বিয়ে হয়।
বর্তমানে গোপাল রুক্মিণীর মধ্যে একটা সুখী দাম্পত্য জীবন গড়ে উঠেছে। রুক্মিণী এই ন্যাড়াগোয়ালে কাদা মাটির মধ্যেই নিজেকে মানিয়ে নিয়েছে। একটু একটু করে গোপালের ভাষাও বলতে শিখছে। আজকের পর্বে গোপাল রুক্মিণীর মিষ্টি দৃশ্য দর্শকদের নজর এড়ায়নি। রুক্মিণীকে গোপাল তার কাজে সাহায্য করছে। রুক্মিণীরও এখন আর গোয়াল ঘরে যেতে সমস্যা হয় না।
আরও পড়ুনঃ ফের বেইমানি করলো কমলিনীর শাশুড়ি! স্ত্রীয়ের য’ন্ত্রণা ঘোচাতে অসাধ্য সাধন করলো নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব!
দুটো দুই প্রান্তের দুই ধরনের জীবন, এক সুতোয় বাঁধা পড়েছে। তবে এই ভালো সম্পর্ক অনেকেরই সহ্য হচ্ছে না। এই সুখ কিভাবে কিভাবে যন্ত্রণায় বদলে দেওয়া যায় কিছু কিছু মানুষ তারই চেষ্টা করে চলেছে। গোপাল রুক্মিণীর ভালোবাসা পারবে তো এই সমস্ত কুনজর এড়িয়ে নিজেদেরকে একে অপরের সঙ্গে এভাবেই বেঁধে রাখতে? আপনাদের কেমন লাগছে এই জুটি?

