ফের বেইমানি করলো কমলিনীর শাশুড়ি! স্ত্রীয়ের য’ন্ত্রণা ঘোচাতে অসাধ্য সাধন করলো নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব!

বাংলা টেলিভিশন (Bengali television) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star jalsha) পর্দায় বর্তমানে যে ধারাবাহিকগুলি (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা দখল করেছে চিরসখা (Chirosokha) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রদর্শিত মধ্যবয়সী দুটি মানুষের প্রেম এবং একে অপরের প্রতি সম্মান দর্শকদের (Audience) প্রত্যেকদিন মুগ্ধ করছে।

এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) এবং অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, মা আর নতুন কাকুর সম্পর্ক মেনে নিতে না পেরে মরার নাটক করে বুবলাই। শেষ পর্যন্ত সেই নতুন কাকুকেই হাসপাতালের তিন লক্ষ টাকা বিল মেটাতে হয়।

Aparajita Ghosh Das

বুবলাইকে এমন অসুস্থ অবস্থাতেও কাছে না পেয়ে বেশ কষ্ট পায় কমলিনী। নতুন সেটা খুব ভালো ভাবেই বুঝতে পারে। এদিকে তার শাশুড়ি ক্রমাগত নিজের বউকেই দোষারোপ করে। পাশাপাশি যে ছেলে তার এত সর্বনাশ করেছে এত বেইমানি করেছে, তার কথা ভেবে মন খারাপ করে। কিন্তু এত সবকিছুর মাঝে নিজের স্ত্রীয়ের চোখের জল গোপন থাকে না নতুনের কাছে।

এরপর নতুন চলে যায় বুবলাইয়ের বাড়ি। বর্ষা তাকে বাড়িতে ঢুকতে দিতে না চাইলেও নতুন রুদ্রর সঙ্গে দেখা করতে ঘরের মধ্যে ঢুকে পড়ে। সে তার পুত্রসম্ম বুবলাইকে কিছু বলতে চায়। নতুনের প্রতিটা কথায় বাধা দিতে থাকে বর্ষা। তখন বুবলাই তার প্রতিবাদ করে। কারণ তার মধ্যে এখন অব্দি একটু হলেও মনুষ্যত্ববোধ রয়েছে। সে বলে বর্ষার পরিবারের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তাদেরকে সাহায্য করেনি।

আরও পড়ুনঃ “চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকে নায়িকা বদল! দিতিপ্রিয়া রায়ের জায়গা নিচ্ছে তিতিক্ষা দাস? কি বলছেন ধারাবাহিক কর্তৃপক্ষ?

যে নতুন কাকু তাকে সাহায্য করেছে এবং তাকে বাড়ি ফিরাতে এতগুলো টাকা দিয়েছে, তার প্রতি সে কৃতজ্ঞ। তাই সেই কৃতজ্ঞতা বোধ থেকেই সে নতুন কাকুর কথাগুলো শুনবে। তখন নতুন তাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করে। সে বোঝায় ওই বাড়িটা তাদের সবার। আর সে তার স্ত্রীর বড় ছেলে। তার স্ত্রী তার ছেলেকে ছাড়া খুশি নেই। বুবলাইয়ের মনটা একটু একটু করে নরম হয়।

Back to top button