ফুলিকিকে দিশা দেখালো মা কালী! একদম শেষ মুহূর্তে অরণ্যর মুখোমুখি ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

অন্তিম পর্বের (Episode) দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ফুলকি (Phulki)। বর্তমানে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে ধারাবাহিকের প্রতিটি পর্বে। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী দিব্যাণী মন্ডল। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের মনের মণিকোঠায় নিজের জায়গা পাকা করে নিয়েছে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 15 November, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৫ নভেম্বর এপিসোড

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, অরণ্য ফুলকি এবং ফুলঝুরির থেকে অনেক দূরে চলে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। সে বুঝতে পারে সে কখনোই রোহিতের জায়গা নিতে পারবে না। তাই সারা জীবনের মতন ফুলকির পাশ থেকে সরে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার আগে এসে একটা চিঠি লিখে তাতে নিজের মনের সমস্ত কথা জানিয়ে যায়।

অরণ্য চলে গেছে জানতে পেরে ভেঙে পড়ে গোটা রায়চৌধুরী পরিবার। ফুলঝুরি তখন তার মাকে বলে, সে যেন অরণ্যকে নিয়েই ফেরে। ফুলকি তার মেয়েকে কথা দেয় সে অরণ্য বাবুকে নিয়ে তবেই ফিরবে। এরপর ফুলকি এবং রায়চৌধুরী পরিবার মিলে অরণ্যকে খুঁজতে বের হয়। কিন্তু কোথাও তার দেখা পাওয়া যায় না।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর চোখ রাঙানিকে নস্যাৎ করে ৯০ বছরের জন্মদিনের প্রস্তুতিতে মত্ত ধর্মেন্দ্র! মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্বিতীয় জন্ম অভিনেতার!

একটা ছবি দেখিয়ে ফুলকি অরণ্যকে খুঁজতে থাকে। এক চায়ের দোকানদার সেই ছবি দেখে বলে, এখনই এই লোকটি এখানে এসে চা খেয়ে গেছে। এরপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ফুলকির হাতে একটা ছবি এসে লাগে যে ছবিটা অরণ্যের ব্যাগ থেকেই উড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মুখোমুখি হয় তারা। অরণ্যর আর ফুলকিকে ফেলে পালানো হয় না।

Back to top button