‘এই ন্যাকা নায়িকাটাকে বদলান, জিতুকে নয়’- ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে নতুন ঝড়! জিতুর পাশেই সমাজ মাধ্যম!

টলিপাড়ার সবচেয়ে আলোচিত সিরিয়ালগুলির মধ্যে অন্যতম চিরদিনই— আর সেই সিরিয়ালকে কেন্দ্র করেই নতুন করে উত্তাপ চড়েছে নেটপাড়ায়। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের পর্দার ‘বাওয়াল’ নিয়ে আলোচনা ছিলই, কিন্তু শুক্রবার থেকে তা যেন আগুনে ঘি ঢালার মতো আরও বেড়েছে। পরিস্থিতি নাকি এতটাই উত্তপ্ত যে, দর্শকদের একাংশের ভয়— যে কোনও দিনই বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় এই ধারাবাহিক। এমনও দাবি উঠেছে, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নায়িকা দিতিপ্রিয়াকে কেন্দ্র করেই নাকি জিতুর উপর চাপ তৈরি হয়েছে সিরিয়াল ছাড়ার।

দিনভর নানা জল্পনার পর সন্ধের দিকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন জিতু ভক্তরা। ধারাবাহিকের অফিসিয়াল পেজে একটি নতুন ক্লিপিংস পোস্ট হতেই তাতে কমেন্টের ঢল নামে। বহু দর্শক স্পষ্ট লিখেছেন— দিতিপ্রিয়াকে সিরিয়াল থেকে সরানো হোক, কিন্তু একটিবারও যেন নায়ককে বদলানোর কথা ভাবা না হয়। এক নেটিজেন লেখেন, “দিতিপ্রিয়াকে আমরা নায়িকা হিসেবে দেখতে চাই না। প্রথমে ওকে রিপ্লেস করুন। কিন্তু জিতুকে যদি সরান, আপনাদেরই ক্ষতি হবে।” অন্য এক দর্শকের দাবি— নায়িকা বদলালেও চলবে, কিন্তু নায়ক থাকলেই গল্প আগের মতো জমে উঠবে।

কিন্তু শুধু দর্শকদের প্রতিক্রিয়া নয়, জল্পনা আরও ঘনীভূত হয় যখন শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ পোস্ট করেন জিতু কমল। সেখানে তিনি জানান, দিতিপ্রিয়ার তরফে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নাকি প্রযোজনা সংস্থার মাধ্যমে তাঁর কানে এসেছে। অভিযোগ? নাকি তিনি খারাপ মানুষ, মহিলা সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার যোগ্য নন, এমনকি অসুস্থতার নাটকও করছেন! অভিনেতার কথায়— হাসপাতাল থেকে ফেরার পর ১০ ঘণ্টা শুটিং করলে তাঁকে অসুস্থ বলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসব শোনার পর, আত্মসম্মানবোধেই তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেই তাঁর ইঙ্গিত।

আরও পড়ুনঃ ‘এটা দিদি নাম্বার ওয়ান নাকি মিরাক্কেল?’ ‘মেয়েদের দুঃখ নিয়ে ছ্যাবলামি?’- সঞ্চালক মীরকে নিয়ে চরম অসন্তোষ! দুঃখকে হাসির খোরাক করছে মীর, দাবি দর্শকদের!

এতেই শেষ নয়। গুঞ্জন জোরদার— দিতিপ্রিয়া নাকি রোম্যান্টিক দৃশ্যে জিতুর সঙ্গে কাজ করতে রাজি নন। এমনকি নায়ক তাঁকে স্পর্শও করতে পারবেন না— এমন শর্তও নাকি দিয়েছেন তিনি। ফলে ধারাবাহিকের গল্প, ব্লকিং, শুটিং— সবকিছুতেই নাকি জটিলতা বাড়ছে। আর সেই চাপই নাকি এসে পড়েছে জিতুর কাঁধে।ধারাবাহিকের দিকে তাকিয়ে এখন চোখ দর্শকদের। নেটিজেনদের স্পষ্ট দাবি— ভুল বোঝাবুঝি মেটাতে হবে দ্রুত। আর যদি পরিবর্তন আনতেই হয়, তবে তা চরিত্র নয়, অভিনেত্রী স্তরে হোক। জিতু–দিতিপ্রিয়া বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন টলিপাড়ার বড় প্রশ্ন।

Back to top button