অরণ্যকে ফিরিয়া আনতে ফুলকির নতুন অভিযান! মেয়েকে দেওয়া কথা রাখতে ফের পুরনো রূপে ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রায় শেষের পথে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (bengali serial) ফুলকি (Phulki)। শুরু থেকেই এই ধারাবাহিকটিকে টিআরপি (TRP) তালিকার প্রথম পাঁচে অথবা বেঙ্গল টপার (Bengal Topper) হিসেবেই দেখে এসেছেন দর্শক মহল। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দেখা মেলেনি এই ধারাবাহিকের।

ধারাবাহিকের শেষ পর্বগুলি আবারও জমজমাট করে তুলতে সেই রোহিত-ফুলকি (Rohit-Phulki) জুটির পুরোনো আবেগ ফিরিয়ে আনার চেষ্টা করছে ধারাবাহিক কর্তৃপক্ষ। এতদিন রোহিতের পরিপূরক হিসেবে কাজ করেছে অরণ্য, এইবার তার জায়গাটাই পাকাপাকি ভাবে নিতে চলেছে সে। এই ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রের দেখা যাচ্ছে যথাক্রমে অভিষেক বসু এবং দিব্যানী মন্ডলকে।

Abhishek Bose

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, দর্শকরা দেখেছেন কাউকে কিছু না বলে হঠাৎ করেই ফুলকি এবং তার গোটা পরিবারের জীবন থেকে উধাও হয়ে গিয়েছে অরণ্য। হয়তো সে বুঝতে পেরেছে, সে যতই এখানে পড়ে থাকুক না কেন কোনদিনও ফুলকির মনের কাছাকাছি আসতে পারবে না। কারণ সেই জায়গাটা পাকাপাকিভাবে রোহিতের।

তাই এইবার ধারাবাহিক কর্তৃপক্ষ আবার আগের মহিমায় ফুলকিকে ফেরানোর চেষ্টা করেছে। তারা সবাই একটা চিঠি পেয়েছে যেখানে অরণ্য লিখেছে, সে অনেক দূরে চলে যাচ্ছে, আর কখনও ফিরবে না। চিঠিটা পড়া মাত্রই সবার মন ভীষণ খারাপ হয়ে যায়। বিশেষ করে ফুলকি বিষয়টাকে একেবারেই মেনে নিতে পারেনা। সে এসবের জন্য নিজেকে দায়ী করতে থাকে।

আরও পড়ুনঃ পরিবারের দায়িত্ব নিতে গিয়ে করেছিলেন আত্মত্যাগ! ভালোবাসাকেও জানিয়েছিলেন বিদায়! ৯৮ বছর বয়সে থেমে গেল সেই কিংবদন্তির পথচলা!

ফুলকির মেয়ে ফুলঝুরি তার মাকে বলে, সে যেন তার অরণ্য বাবুকে খুঁজে আনে। ফুলঝুরি আরও বলে, তার মা যেন অরণ্য বাবুকে না নিয়ে ফিরে না আসে। ফুলকি তাকে প্রতিজ্ঞা করে। অরণ্য বাবুকে সে ফিরিয়ে আনবেই। যারা এই ধারাবাহিকটি একদম শুরু থেকে দেখে আসছেন তারা জানবেন, অনেকবার রোহিত বিপদে পড়ায় ফুলকি তাকে খুঁজে উদ্ধার করে এনেছে। ঠিক কেমন করে এবার ফুলকি অরণ্যকে খুঁজতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে আবারো সেই পুরনো রোহিত ফুলকির আমেজ ফিরে আসতে চলেছে ধারাবাহিকের পর্দায়।

Back to top button