‘ও আবার আমার সঙ্গে এরকম করল…আর সহ্য করা যাচ্ছে না’- স্বামীর অত্যাচার নাকি শ্বশুরবাড়ির নির্যাতন? কি সহ্য করতে না পেরে ঋতাভরীর বাড়ির ছুটলেন সোহিনী?

বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment) দুই বহুল-চর্চিত মুখ ঋতাভরী চক্রবর্তী এবং সোহিনী সরকার। দু’জনেই তাঁদের অভিনয় দক্ষতা, পর্দায় নিজেদের উপস্থিতি এবং বহুমুখী কাজের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে ভীষণভাবে জনপ্রিয়। রোমান্টিক চরিত্র হোক, শক্তিশালী নারীচরিত্র বা হাস্যরসাত্মক ভূমিকা, ঋতাভরী সবক্ষেত্রেই সমান সাবলীল। অন্যদিকে সোহিনী বরাবরই নিজের তুখোড় অভিনয়, স্টেজ-ব্যাকগ্রাউন্ড এবং সাহসী চরিত্র বেছে নেওয়ার জন্য বিস্তর প্রশংসা কুড়িয়েছেন।
দুই অভিনেত্রীই কাজ এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের ঝলক ও নানারকম পোষ্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন নিয়মিত। তাঁদের কাজের বিস্তার সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ থেকে মিউজিক ভিডিও সব জায়গাতেই ছড়িয়ে আছে। ফলে তাঁদের ছোট্ট কোনো আপডেটও সোশ্যাল মিডিয়ার আলোচনায় পরিণত হতে সময় লাগে না।
গত কয়েক বছরে তারা আলাদা আলাদা প্রজেক্টে ব্যস্ত থাকলেও একজন আরেকজনকে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ আচরণই দেখা গেছে সবসময়। কিন্তু ঠিক এই কারণেই, গত রাত থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট নিয়ে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে।
আর সেই স্ক্রিনশটেই মিলেছে এমন কিছু লাইন, যা ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন এক রহস্য। সোহিনী নাকি ঋতাভরীকে লিখেছেন- “ও আবার আমার সঙ্গে এরকম করল! এটা আর সহ্য করা যাচ্ছে না।” তার জবাবে ঋতাভরীর বার্তা— “আমারও একই অবস্থা।” এরপরই সোহিনীর শেষ মেসেজ- “আমি তোর বাড়িতে আসছি, তারপর কথা হবে।”
আরও পড়ুনঃ তিন লক্ষ টাকা দিতে গিয়ে লেজে গোবরে বর্ষা বুবলাই! নাটক করতে গিয়ে সত্যি করে ম’রার জোগার! এত দিন পর ফের স্বামীর ভালোবাসা পেল কুরচি!
ঠিক কী নিয়ে এই কথোপকথন? কার বিষয়ে এমন প্রতিক্রিয়া? আর এত জরুরি কেন যে সরাসরি দেখা করতেই হচ্ছে, এই প্রশ্নগুলো এখন জমাট বাঁধা ধোঁয়ার মতো ভাসছে সোশ্যাল মিডিয়ায়। পুরো বিষয়টিই ভক্তদের মনে তৈরি করেছে এক অদ্ভুত উত্তেজনা এবং মনে হচ্ছে, কিছু একটা সত্যি খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে।

