তিন লক্ষ টাকা দিতে গিয়ে লেজে গোবরে বর্ষা বুবলাই! নাটক করতে গিয়ে সত্যি করে ম’রার জোগার! এত দিন পর ফের স্বামীর ভালোবাসা পেল কুরচি!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত চিরসখা (Chirosokha) ধারাবাহিকটির (Bengali Serial) জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা দেখলেই তার কিছুটা আন্দাজ করতে পারবেন দর্শকমহল। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প আরো বেশি আকর্ষণীয় ও দর্শকদের মনের মতন হয়ে উঠছে।

ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ নতুন আর কমলিনীর পাশাপাশি নায়িকার ননদ এবং নন্দাইয়ের মিলন এখন দর্শকদের নজর কাড়তে বাধ্য। বহু বছরের ভেঙে যাওয়া সম্পর্ক, সন্দেহ অবিশ্বাস, মায়ের প্রতি ছেলের ঘৃণা, বৌদির কুমন্ত্রণা এই সবকিছু মুছে ফেলে একটা সুন্দর সংসারে একটু একটু করে জড়িয়ে পড়ছে কুরচি।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কুরচির স্বামী তাকে বলে, তার হার্টের অবস্থা অত্যন্ত খারাপ। ৯৯% ব্লকেজ হয়ে গিয়েছে। আর ১% বাকি রয়েছে। এই নিয়ে যদি তাকে ভালোভাবে বেঁচে থাকতে হয় তাহলে তাকে সব সময় চিন্তা মুক্ত থাকতে হবে, ভালো মনে থাকতে হবে। তার কথা শুনে অবাক হয় কুরচি। কিন্তু পরক্ষণেই স্বামীকে নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে সে।

কুরচির স্বামী মন প্রাণ থেকে আবারো তার স্ত্রীকে ফিরে পেতে চায়। এদিকে মা বাবাকে একসাথে এভাবে পাশাপাশি দেখে এবং ভালোভাবে কথা বলতে দেখে খুব খুশি হয় কুরচির ছেলে। সে বলে, সে যদি তার মাকে এমন ভাবেই সারাজীবন কাছে রাখতে পারে তাহলে সে জিতে যাবে। তার মায়ের প্রতি এতদিন অনেক অবিচার হয়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারে কুরচির ছেলে।

আরও পড়ুনঃ কোন লিখিত পরীক্ষা নয়, এবার এক অদ্ভুত চ্যালেঞ্জের সম্মুখীন পারুল-রায়ান! সিলেবাসের বাইরে গিয়ে প্রথম হওয়ার লড়াইয়ে জিতবে কে? দুর্ধর্ষ আজকের পর্ব

অন্যদিকে দেখা যায় বর্ষা আর বুবলাইকে কিছুতেই ছাড়তে চায়না হাসপাতাল কর্তৃপক্ষ কারণ তারা এখনো অব্দি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়েছে, আর বিল হয়েছে তিন লক্ষ টাকা। কৃষানু বলে, বিল তাদেরকে চোকাতেই হবে। নইলে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। এত অসভ্যতামি করার পরেও তাদের সাহায্য করতে ছুটে আসে নতুন আর কমলিনী। তাদেরকে বিপদে ফেলার জন্যই নাটক করে এসব করেছে বর্ষা বুবলাই এই সবকিছু জানা সত্ত্বেও হাসপাতালের বিল মিটিয়ে দেয় নতুন।

Back to top button