কোন লিখিত পরীক্ষা নয়, এবার এক অদ্ভুত চ্যালেঞ্জের সম্মুখীন পারুল-রায়ান! সিলেবাসের বাইরে গিয়ে প্রথম হওয়ার লড়াইয়ে জিতবে কে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে যে সমস্ত ধারাবাহিকগুলো (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যে একটি অন্যতম এবং অন্যরকম ধারাবাহিক হচ্ছে পরিণীতা (Parineeta)। এই ধারাবাহিককে প্রত্যেকদিন এমন কিছু না কিছু প্রদর্শিত হয় যেখান থেকে দর্শকরা অনেক কিছু শিখতে পারেন।
চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় শীর্ষস্থান থেকে সরে গিয়েছে এই ধারাবাহিকের নাম। তবে বর্তমানে যে অসাধারণ প্লট সম্প্রচারিত হচ্ছে তাতে দর্শকের ধারণা, আগামী সপ্তাহে পুনরায় শীর্ষস্থান দখল করতে সফল হবে জি বাংলার পরিণীতা। এবার ইউনিভার্সিটির তরফ থেকে এক নতুন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে নায়ক নায়িকা।
বর্তমান পর্বগুলিতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের নায়ক রায়ান এবং নায়িকা পারুল দুজনে যৌথভাবে ইউনিভার্সিটিতে টপার হয়েছে। অর্থাৎ দুজনের প্রাপ্ত নাম্বার সমান। এতে পারুল ভীষণ খুশি হলেও রায়ান বিষয়টাকে একেবারেই মেনে নিতে পারেনি। তার দাবি টপার হবে যে কোন একজন। আর তাই জন্য সে পুনরায় পরীক্ষার ব্যবস্থা নিতে বলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে।
পারুল প্রথমে বারণ করলেও পরে বিষয়টাকে নিজের আত্মসম্মানে নিয়ে নেয় এবং রাজি হয়ে যায় পরীক্ষা দিতে। ইউনিভারসিটির কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে এবং এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, নায়ক নায়িকার দিকে। যা শুনি রীতিমতো ভয় পেয়ে যায় দুজনেই। কারণ এটা কোন লেখা পরীক্ষা নয়।
আরও পড়ুনঃ ‘আমাকে কি ফ্লোর ছাড়তে হবে আজীবনের জন্য?’- তীব্র অসুস্থতায় ব্ল্যাকআউট জিতু কামাল! শ্যুটিংয়ে ফিরতেই নতুন বিপদ!
ইউনিভার্সিটির ডিন স্যার সবার সামনেই পারুল এবং রায়ানকে জানায়, এইবার তাদের সিলেবাসের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা পরীক্ষা হলের মধ্যে নেওয়া হবে না। তাদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে তাদের এমন কিছু করে দেখাতে হবে এই ইউনিভার্সিটির জন্য, যাতে পরবর্তী সময় আসা ছাত্র-ছাত্রীরা সেই সমস্ত বিষয়ে দেখে অনুপ্রাণিত হয়। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ তাই শুরুতেই মুখ শুকিয়ে যায় রায়ানের। পারুল রায়ানকে বলে, সে এই চ্যালেঞ্জে জিতে দেখাবে।

