‘বাবা দেখে যেতে পারলো না…’- ছোটবেলাতেই ঘটেছে পিতৃবিয়োগ! একার জোরে ছেলেকে বড় করেছেন মা! বাবার কথা উঠতেই আবেগপ্রবণ মৈনাক ঢোল

কিছু কিছু অভিনেতা-অভিনেত্রীদের (Actor-Actress) জীবন বাইরে থেকে বেশ সাজানো গোছানো লাগলেও, ভিতর ভিতর তেমনটা নাও হতে পারে। আজকে যে ব্যক্তি “অভিনেতা” হিসেবে সাফল্য অর্জন করেছে, তার অতীত জীবনটা কাঁটায় ভরাও হতে পারে। এমনই একজন অভিনেতা হলেন মৈনাক ঢোল (Mainak Dhol)। আজকের এই সফলতার পিছনে তার কঠিন জীবনযাত্রা আজকের অনেক উঠতি অভিনেতা-অভিনেত্রীদের অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।

প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের মাথার ছাতা হলেও সেই পরিবারের উপার্জনকারী ব্যক্তি। আর বেশিরভাগ পরিবারে এই ব্যক্তিটি হলেন বাবা। তার ছত্রছায়াতেই নিশ্চিন্তে বেড়ে ওঠে সন্তান এবং পরিচালিত হয় একটি গোটা পরিবার। অনেক ছোটবেলায়, ক্লাস সেভেনে পড়তে সেই মাথার ছাতাকেই হারিয়ে ফেলেন অভিনেতা মৈনাক ঢোল। তারপরেই শুরু হয়েছিল মাকে নিয়ে সেই ছোট্ট মৈনাকের অক্লান্ত লড়াই।

পড়াশুনায় বরাবর ভালোই ছিলেন অভিনেতা। তার পাশাপাশি তার জীবনের অন্যতম ভালোবাসার বিষয় ছিল তার নাচ। এই নাচের জন্য হাসপাতালের চাকরিও ছেড়ে দিয়েছিলেন অভিনেতা। ডান্স বাংলা ডান্সেও নাচ করেছেন তিনি। আর এই নাচের শো করতে করতেই অভিনয় জগতে পাড়ি দেন মৈনাক।

প্রথমে কিছু পার্শ্ব চরিত্রের অভিনয় করতে হয়েছিল তাকে। এরপর ভালো চরিত্রের অভাবে বেশ কিছুদিন এই অভিনয় জগত থেকেও অবসর নিয়েছিলেন তিনি। তারপর আবার নতুন উদ্যমে শুরু হয় তার যাত্রা। এক এক করে বেশ কিছু ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করে এখন দর্শকদের মনে একটা পাকাপাকি জায়গা করে ফেলেছে অভিনেতা মৈনাক।

আরও পড়ুনঃ ‘কাঞ্চন আবার?’- বউ বাচ্চা থাকতেই ফের প্রেমে পড়লেন অভিনেতা? শ্রীময়ীর পোস্টে হতবাক নেটিজেন!

জীবনে কোন কিছু নিয়ে আফসোস হয় না অভিনেতার? প্রশ্নের উত্তরে মৈনাক জানান, “বাবা আমার এই সাফল্যটা দেখে যেতে পারেননি। আজকে আমি কি করছি, মানুষ আমাকে কতটা ভালবাসছে সেই সবকিছু যদি বাবাকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তবে আমি বিশ্বাস করি বাবা যেখানেই আছেন সেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং আশীর্বাদ করছেন।”

Back to top button