আইটেম সং নিয়ে অশান্তি হয়েছিল শাহরুখ-হৃত্বিকের! কথা বলা বন্ধ করে দেন কিং খান!

বলিউড টলিউড সবক্ষেত্রে তারকাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে এটা অস্বীকার করা যায় না। যতই অভিনেতা অভিনেত্রীরা মুখে স্বীকার করুক বা না করুক তবে ভেতরে ভেতরে একটা লড়াই চলতেই থাকে নিজেকে সেটা প্রমাণ করার। আরে এ কারণে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের গসিপ হতে থাকে।

সেই খবরগুলো দর্শকদের মাঝে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে বলিউডের দুই বড় অভিনেতা শাহরুখ খান এবং হৃত্বিক রোশনের মধ্যে মনোমালিন্য হয়েছে। দুজনের কথা বলা প্রায় বন্ধ এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু ঠিক কী হলো দুই সুপারস্টারের মধ্যে?

SRK's Resolution: To Be As Fit As Hrithik Roshan
এই দুই অভিনেতার মধ্যে লড়াই হয়েছিল কাজের সূত্রে। ২০০৮ সালে রাকেশ রোশনের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ক্রেজি ৪ সিনেমা। এই ছবিতে অভিনয় করেছিলেন জুহি চাওলা, ইরফান খান, রাজপাল যাদব, আরশাদ ওয়ার্শি প্রমুখ। একটি আইটেম সংয়ের দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

Shah Rukh Khan's OTT Venture 'SRK Plus' Not an App or a Web Series But Just a Commercial?
তবে প্রযোজকের প্রথম পছন্দ নাকি ছিল হৃত্বিক রোশন। কিন্তু হাঁটুতে আঘাত পাওয়ার ফলে তিনি তখন তালিকা থেকে বাদ পড়েছিলেন। তখন সেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান। পরে আঘাত ঠিক হলে একই গান হৃত্বিকও নাকি অভিনয় করেন বলে শোনা যায়। কিন্তু বাজেট ছিল কম। তাতেই শুট করতে গিয়ে সমস্যায় পড়েন পরিচালক এবং প্রযোজক। পাশাপাশি অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবার একটি আইটেম সং অভিনয় করেন। সব মিলিয়ে মোট তিনটি আইটেম সং হয় একটা সিনেমার জন্য।

Hrithik Roshan Photos [HD]: Latest Images, Pictures, Stills of Hrithik Roshan - FilmiBeat
শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হয় ছবি প্রথমে শাহরুখের আইটেম সং রাখা হবে, প্রচারের সময়ও ওই দৃশ্য দেখানো হবে। হৃত্বিক যে গানের সঙ্গে অভিনয় করেছেন সেটা রাখা হবে একেবারে শেষে। তবে প্রচারে এটা দেখানো হবে না। প্রচারের সময় এটা নিয়েই শুরু হয় ঝামেলা। দুজনের নাচের ঝলক দেখানো হতে থাকে একসঙ্গে। এতে নাকি রেগে গিয়েছিলেন শাহরুখ খান।

শুধু তাই নয় এরপর ঘটনার নয় বছর পর সিনেমা হলে মুক্তি পেয়েছিল হৃত্বিক অভিনীতা সিনেমা কাবিল। সিনেমার রিলিজের দিন যাতে অন্য কোন সিনেমার সঙ্গে সংঘর্ষ না হয় তাই জন্য ভেবেচিন্তে অভিনেতারা দিন নির্ণয় করেছিলেন। পরে দেখা যায় ওই দিনেই আবার শাহরুখ খান অভিনীত সিনেমা রইস মুক্তি পেতে চলেছে। বুঝা যায় মন কষাকষি শুরু হয়েছে। কিন্তু এরপর থেকেই নাকি শাহরুখ খান পর্দার ভাইকে উপেক্ষা করতে শুরু করলেন।

Back to top button