‘জগদ্ধাত্রী’ আসার পর থেকে সময় শেষ ‘গাঁটছড়া’র! এখন যতই জমজমাটি পর্ব হোক না কেন জগদ্ধাত্রীর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা নেই “খড়িদ্ধি” জুটির বলছে দর্শক

TRP লিস্টে বড় চমক! অনুরাগের ছোঁয়াকে অবশেষে মাত দিল জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে ৮ রেটিং পেয়ে টপার জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল। সাংভির বিয়েতে বিরাট ধামাকা হতে পারে। টানটান উত্তেজনায় ভরা চিত্রনাট্যের উপর ভর করেই এই সপ্তাহে বাংলার সেরা সিরিয়ালের তকমা জিতে নিল জগদ্ধাত্রী।
গল্পের টুইস্ট নতুন নতুন প্লট অভিনীত অভিনেত্রীদের অভিনয় গল্পের মাধুর্যতা এন্টারটেইনমেন্ট সবকিছুর দিক দিয়েই এগিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী। বেশ কিছু সপ্তাহ ধরেই জগদ্ধাত্রী রেটিং দেখার মত। টিআরপিতে সবার সেরা সে। তার আশেপাশে ঘেষতে পারছে না কোন ধারাবাহিক।
টিআরপি অনেকটাই পড়ে গেছে গাঁটছড়ার। যা মনে হচ্ছে খুব জলদি হয়তো মিঠআই-এর মতো এই ধারাবাহিককেও সরিয়ে দেওয়া হবে প্রাইমটাইম থেকে। কারণ খড়ি আর ঋদ্ধিরা আর পেরে উঠবে বলে তো মনে হচ্ছে না। আর জগধাত্রী আসার পর থেকে যেন আরো বেশি করে অবনতি ঘটেছে এই ধারাবাহিকের টিআরপির।
ভালো গল্প সুন্দর প্লট প্রিয় অভিনেতা-অভিনেত্রী সব মিলিয়েও জগদ্ধাত্রী কাছে কিছুতেই পেরে উঠছে না গাঁটছড়া। শোনা যাচ্ছে জগদ্ধাত্রী আসায় কপাল পুড়েছে গাঁটছড়ার। এই ধারাবাহিকের কোন কিছুই ধোপে দিচ্ছে না জগদ্ধাত্রীর সামনে। সম্প্রতি টিআরপির তাড়নায় অভিনেতা-অভিনেত্রী বদল ঘটতে চলেছে বলেও জানা গেছে এই ধারাবাহিকে।
এক সময়ে রমরমিয়ে চলছিল গাঁটছড়াও। কিন্তু মাঝে ট্র্যাক চেঞ্জ করে এই ধারাবাহিকের নির্মাতারা। ফলে অনেকটাই টিআরপি কমে যায়, বলতে গেলে একেবারে মুখ থুবড়ে পড়ে এই ধারাবাহিক। আর তারপর এই ধারাবাহিকের বিপরীতে আসে জগদ্ধাত্রী। সব মিলিয়ে ভীষণই খারাপ অবস্থায় ধারাবাহিকের। অনেকে ধারণা করছেন আর বোধহয় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না গাঁটছড়াকে।

