‘তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে…’- জন্মদিনে ছেলেকে গোপন কথা! সুদীপার কথা শুনে কি করলো ছোট্ট আদিদেব?

দেখতে দেখতে সাত বছরে পা দিলেন সুদীপা চট্টোপাধ্যায়ের আদরের ছেলে আদিদেব। জন্মদিন মানেই একগুচ্ছ সারপ্রাইজ, মিষ্টি স্মৃতি আর পরিবারের হাসিখুশি মুহূর্ত। অভিনেত্রী সুদীপা যেমন পর্দায় বাস্তব চরিত্রকে নিখুঁতভাবে তুলে ধরেন, তেমনই বাস্তব জীবনেও তিনি একজন স্নেহময়ী মা—সাধারণ জীবনের সহজ পরশে ছেলেকে বড় করে তুলছেন তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, সুদীপা নিজেই শেখাচ্ছেন ছেলেকে কীভাবে বাসে-ট্রেনে যাতায়াত করতে হয়—একেবারে সাধারণ ছেলেদের মতোই বড় হচ্ছে আদিদেব।
ছেলের সপ্তম জন্মদিনে সকাল থেকেই নিজের রান্নাঘরে ব্যস্ত ছিলেন সুদীপা। আদিদেবের প্রিয় সব খাবার রান্না করেই দিনটা শুরু করেন তিনি। কিন্তু জন্মদিনের আসল চমকটা ছিল মায়ের লেখা এক আবেগভরা বার্তায়। সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি লিখলেন, “প্রিয় আদিদেব, আজ তোমার জন্মদিনে তোমাকে কয়েকটা গোপন কথা জানাচ্ছি…” তারপর একে একে খুলে বললেন ছেলের কাছে নিজের মনের কথা।
সুদীপা লেখেন, “প্রথম কথা, বাবা তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। দ্বিতীয়ত, তোমার দাদা তোমাকেই বেশি ভালোবাসে, যদিও মাঝে মাঝে বকাবকি করে। ওর ছোটবেলায় কাউকে বকা যায়নি বলেই এখন তোমার ওপর রাগ দেখায়।” এরপরেই আসে সেই মজার গোপন কথা—“তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা হয়নি, হাসপাতালের ছবি আছে।” একেবারে মায়ের আদর মেশানো রসিকতা!
এরপর আরও বলেন, “মা ভানটু আর তোমাকে দুজনকেই ভীষণ ভালোবাসে, সেই ভালোবাসার পরিমাপ মায়ের পক্ষে বলা সম্ভব নয়। তুমি এসে আমাদের পরিবারের ছবি সম্পূর্ণ করেছ। তুমি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত নিয়ে এসেছ।” শেষে জানান, বিকেলে ছেলের জন্য রয়েছে এক বিশেষ সারপ্রাইজ!
আরও পড়ুনঃ ‘ওর সাথে সংসার করা যায় না, ওর কোনো…’ কেনো এমন বললেন অভিনেতা সুব্রত গুহর স্ত্রী! বাস্তবে ঠিক কেমন মানুষ পরিণীতা ধারাবাহিকের দাদু?
পোস্ট করা ছবিগুলিতে দেখা যায়, ছোট্ট আদিদেব খেতে খেতে মজা করছে, কখনও মায়ের কোলে, আবার কখনও বাবার পাশে দাদার সঙ্গে গল্পে ব্যস্ত। ২০১৫ সালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করেন সুদীপা। বড় ছেলে আকাশকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। ২০১৮ সালের ১২ নভেম্বর আদিদেবের জন্মের পর এই পরিবার যেন সম্পূর্ণতা পায়। আজও সেই ছোট্ট সদস্যই তাঁদের বাড়ির প্রাণকেন্দ্র, নয়নের মণি।

