আগামী ২৫শে এপ্রিল সন্ধ্যে ৫.৩০ টায় আবার ফিরছে সকলের প্রিয় উর্মি! কোথায় দেখা যাবে তাকে?

ছোট পর্দার অতি পরিচিত মুখ অন্বেষা হাজরা। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী রাতারাতি ঊর্মি চরিত্রের জন্য দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেন। যদিও এর অনেক আগে থেকেই টেলিভিশনের পর্দায় অভিনয় করছিলেন অভিনেত্রী। কিন্তু এই পথ যদি না শেষ হয় সিরিয়াল অন্বেষাকে অন্য এক পরিচিতি দেয়। এই সিরিয়াল অনেকদিন হয়েছে শেষ হয়ে গিয়েছে। নতুনভাবে কোনও সিরিয়ালে ঊর্মিকে আপাতত দেখাও যাচ্ছে না।
দর্শকেরা অপেক্ষা করছিলেন অন্বেষা হাজরা কবে আবার ছোটপর্দায় ফিরবেন। এখন চলে এসেছে সেই অপেক্ষার অবসানের পালা। এই বছরের শুরুতেই বেশ কিছু নতুন ধারাবাহিককে আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। জানা গেছে, জনপ্রিয় প্রোডাকশন হাউস ব্লুজ প্রোডাকশন থেকে স্টার জলসার মতন প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই ছিল তার স্ক্রিন টেস্ট।
জানা গিয়েছে এই স্ক্রিন টেস্টে ডাক পড়েছিল অন্বেষা হাজরার। তাহলে কি খুব তাড়াতাড়ি এই অভিনেত্রীকে আমরা দেখতে পারবো ছোটপর্দায়? জানা গেছে ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয়ের জন্যই ডাক পড়েছিল তার। সেই চরিত্রের মেকআপ করিয়ে তার ডায়লগ ক্যামেরার সামনে বলিয়ে একবার দেখে নেওয়া হয় যে অভিনেত্রী সেই চরিত্রের জন্য পারফেক্ট কিনা।
তবে কি সিলেক্ট হয়ে গেলেন অন্বেষা হাজরা তার নতুন ধারাবাহিকের জন্য? এবার কি তবে শুধু প্রমো প্রকাশের অপেক্ষা? না সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্বেষা একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি বলেন 25 এ এপ্রিল তিনি আসতে চলেছেন মধুসূদন মঞ্চে।
সেই মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সহজিয়া নাট্যগোষ্ঠীর প্রযোজনায় সহজিয়া নাট্য সন্ধ্যা। আর সেখানেই দর্শকদের সঙ্গে দেখা হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরার। এই নাট্য সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পর পর তিনটি নাটক। প্রথমটি রাজা দে রচিত এবং সুকল্যাণ গুহর নির্দেশনায় এই অবেলায়, দ্বিতীয়টি, শংকর দাশগুপ্ত রচিত এবং রুপকথা সেনগুপ্ত নির্দেশনায় অনাথ বন্ধু আসছেন এবং তৃতীয়টি মৌসুমী পাকরাশি রচিত এবং রুপকথা সেনগুপ্ত নির্দেশনায় মূল্যঅবোধ।

