আবার ছোটপর্দায় ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া! এসে গেছে প্রোমো, কার বিপরীতে এবং কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক? জেনে নিন বিস্তারিত

দিতিপ্রিয়া রায় একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি প্রধানত বাংলা টিভি সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেন। বাংলা সিনেমা ছাড়াও তিনি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন। 2008 সালে বাংলা সিরিয়ালে শিশু শিল্পী হিসাবে অভিনয় শুরু করার পর বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন। জি বাংলা চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল করুনাময়ী রানী রাসমণি তে তিনি রানী রাসমণির চরিত্রে অভিনয় করেন যা তাকে জনপ্রিয় করে তোলে।
তিনি 2015 সালে সৃজিত মুখার্জী পরিচালিত সিনেমা ‘রাজকাহিনী’ দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেন যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, পার্নো মিত্র, জয়া আহসান, যীশু সেনগুপ্ত, আবীর এবং আরো অনেকে।2021 সালে তিনি দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত সিনেমা ‘বব বিশ্বাস’ দিয়ে তিনি হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন।
সিনেমাতে বব বিশ্বাসের ভূমিকায় অভিষেক বচ্চন অভিনয় করেন। 2022 সালে তিনি সৌভিক কুন্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার প্রসেনজিৎ এর সাথে অভিনয় করেন। সিনেমাটিতে তিনি প্রসেনজিৎ এর মেয়ের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি অনেক বাংলা সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা ছাড়াও তিনি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। নিচে তার সমস্ত সিনেমা এবং ওয়েব সিরিজের নাম দেওয়া হলো।

এর আগে অনেক গুঞ্জন শোনা গেছে প্রিয়া কে নিয়ে। কিন্তু এবার আর কোন জল্পনা বা গুঞ্জন নয়। এই খবর একেবারেই নিশ্চিত। খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের প্রমো। এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে মুম্বাইয়ের জনপ্রিয় শিশু অভিনেতা রোহন শাহ। দিতিপ্রিয়া কে আবার নতুন রূপে নতুন গল্পে দেখার জন্য উৎসুক তার ভক্তরা। রানী রাসমনির শেষ হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেছে তাকে দেখা যায়নি কোন ধারাবাহিকে তাই দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।
দিতিপ্রিয়ার আসন্ন ধারাবাহিক টি দেখানো হবে সান বাংলা চ্যানেলে। এই ধারাবাহিকের গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পের অবলম্বনে তৈরি করা হয়েছে। এই ভিডিওর শুটিং হয়ে গেছে অনেক পূর্বেই। তাই এখানে দিতিপ্রিয়ার বয়স অনেকটাই কম। রানী রাসমণি শুরু হওয়ার অনেক আগেই শুটিং শেষ হয়ে গিয়েছে। মুম্বাইয়ের অভিনেতা রোহনকে বাংলা ধারাবাহিকে বা কোন বাংলায় কাজ করতে কখনো দেখা যায়নি। গল্পে তাদের পথ চলা দেখতে আর কটা দিন ধৈর্য ধরতে হবে দর্শকদের।

