‘এখানেও যেন ভালোবাসাটা সব সময় পাই…’- গানের মঞ্চ থেকে এবার রাজনীতির মঞ্চে ইমন চক্রবর্তী? কি জানালেন গায়িকা?

রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি বা আধুনিক গান—ইমন চক্রবর্তীর কণ্ঠে যেন আলাদা এক মায়া লেগে থাকে। সুর আর কথার মেলবন্ধনে শ্রোতাদের হৃদয়ে তাঁর জায়গা চিরস্থায়ী। শুধু গান নয়, ইমন খোলামেলা ভাবেই নিজের মত প্রকাশ করেন, সরল অথচ দৃঢ় কণ্ঠে। তাই তাঁকে নিয়ে যখন রাজনৈতিক ময়দানে নামার গুঞ্জন ছড়াল, অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমনের সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ। কালীপুজোর সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁকে দেখা গিয়েছিল হাসিমুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই ইমন বলেন, “দিদির বাড়িতে আমি কালীপুজোর দিন গিয়েছিলাম। উনি আমাদের যে যত্ন করেছেন, সেটা অবিশ্বাস্য। নিজের হাতে খাবার এনে দিয়েছেন, শাড়ি উপহার দিয়েছেন।” তবে ইমন সাফ জানালেন, “এই ভালোবাসার মানে এই নয় যে উনি আমাকে ভোটে দাঁড়াতে বলবেন। দিদি আমার গান ভালোবাসেন, শ্রোতা হিসেবে। আর আমি চাই এই ভালোবাসাটা যেন সব সময় পাই।”
তবে রাজনৈতিক প্রস্তাব এলে যে তিনি তা একেবারে উড়িয়ে দেবেন না, সেটাও স্পষ্ট করেছেন গায়িকা। তাঁর কথায়, “আমার কাছে যদি কখনও প্রপোজাল আসে, নিশ্চয়ই আমি ভাবব, আলোচনা করব। কিন্তু এখন পর্যন্ত কিছুই আসেনি।” এই বক্তব্যে বোঝাই গেল, ইমন আপাতত রাজনীতিতে নয়, বরং সুরের জগৎেই ডুবে থাকতে চান।
এরই মধ্যে এক অন্য আলোচনাতেও উঠে এসেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে। সেখানে ইমন এক অভিনব ভঙ্গিতে নিজের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে ‘ক্ষমা চেয়েছেন’—যেন গানগুলো এত ভালো হয়েছে যে শ্রোতারা থামতেই পারছেন না! নিজের সঙ্গীতজীবন নিয়ে এমন আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ইমনই যে শ্রোতাদের প্রিয়, তা ফের প্রমাণ করলেন তিনি।
আরও পড়ুনঃ একেই বলে কেঁচো খুঁড়তে কেউটে! বুবলাইয়ের হাসপাতালেই নতুনের প্রিয় ছাত্র! মায়ের সংসার ভাঙতে বর্ষা-বুবলাইয়ের ফন্দি ফাঁ’স! কি জানতে পারল নতুন? দুর্ধর্ষ আজকের পর্ব
গান, মঞ্চ, আর ভরপুর ভালোবাসা—এই তিনেই এখন মগ্ন ইমন চক্রবর্তী। রাজনীতির মঞ্চে নামবেন কি না, সেটা ভবিষ্যৎই বলবে। তবে আপাতত তাঁর সুরেই মজে আছে বাংলা।

