‘জ্ঞান দিতে দিতে উনি পাগলের পর্যায়ে পৌঁছে…’- একই বাড়িতে দ্বিতীয় বার জন্মেছেন অভিনেত্রী! পুনর্জন্মের কথা বলে বিপাকে অপরাজিতা আঢ্য! অভিনেত্রীকে পাগল বলে কটাক্ষ দর্শকদের!

সবসময় নিজের জীবন, অভিজ্ঞতা ও ভাবনা নিয়ে খোলাখুলি কথা বলতে ভালোবাসেন অপরাজিতা আঢ্য। তাঁর সোজাসাপটা স্বভাবের জন্যই ভক্তদের কাছে তিনি এতটা প্রিয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক মন্তব্য করে বসেছেন তিনি, যা শুনে নেটিজেনদের একাংশ যেন রীতিমতো ক্ষেপে গিয়েছেন। জন্মান্তর নিয়ে নিজের বিশ্বাসের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি। আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী জন্ম। নিরুপমা আঢ্যই আমি। আমিই আমার ঠাকুমা।” আর এই বক্তব্যেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং।
অপরাজিতা জানান, তাঁর জীবনের সঙ্গে ঠাকুমার অদ্ভুত মিল খুঁজে পান তিনি নিজেই। তাঁর কথায়, “আমি আমার ঠাকুরমা মারা যাওয়ার তিন বছর পর জন্মেছি। আমাদের পরিবারে কোনও কন্যা সন্তান ছিল না, শুধু একজনকে দত্তক নেওয়া হয়েছিল। কিন্তু ঠাকুমার খুব ইচ্ছে ছিল নিজের মেয়ের। তাই হয়তো আজ আমি তাঁর রূপেই ফিরে এসেছি।” অভিনেত্রীর এই মন্তব্যে অনেকে কৌতূহল দেখালেও, কেউ কেউ এটাকে অতি আবেগপ্রবণ বা অবৈজ্ঞানিক বলেই কটাক্ষ করেছেন।
অপরাজিতা আরও বলেন, “আমার জন্মটাও খুব সহজ ছিল না। আমি আমার ইচ্ছাতেই এই পৃথিবীতে এসেছি, আর আমার ইচ্ছাতেই একদিন চলে যাব। আমার সঙ্গে ঈশ্বর সব সময় রয়েছেন, এটা আমি প্রাণপণ বিশ্বাস করি।” তাঁর এই আত্মবিশ্বাসী বক্তব্যে কেউ কেউ অনুপ্রাণিত হলেও, অনেকে আবার তাঁকে ‘পাগল’ বা ‘বাচাল’ বলেও তির্যক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “পুরো কেমিক্যাল লোচা কেস”, কেউ আবার মজা করে বলেছেন, “উনি বোধহয় শুকনো নেশা করছেন।”
তবে অপরাজিতার ভক্তরা বলছেন, তিনি যেমন নিঃসংকোচে নিজের কথা বলেন, সেটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সব মানুষ যে একইভাবে বিশ্বাস করবেন, তা তো নয়! কিন্তু নিজের বিশ্বাসে তিনি অটল – এই জিনিসটাই তাঁকে এতটা শক্তিশালী করে তোলে।
আরও পড়ুনঃ ‘এখানেও যেন ভালোবাসাটা সব সময় পাই…’- গানের মঞ্চ থেকে এবার রাজনীতির মঞ্চে ইমন চক্রবর্তী? কি জানালেন গায়িকা?
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অপরাজিতার নতুন ছবি ‘শ্রী দুর্গা’। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে এক সাধারণ গৃহবধূর চরিত্রে, যিনি নিজের পরিবারকে রক্ষার জন্য শত্রুর মোকাবিলায় উঠে দাঁড়ান। ছবিতে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। বিতর্ক যাই হোক, নিজের কাজ ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের জোরে আবারও আলোচনার কেন্দ্রে অপরাজিতা আঢ্য।

